Sunday, April 5, 2026

নাম না করে আব্বাসকে জাতির কলঙ্ক বললেন গিয়াসুদ্দিন মোল্লা

Date:

Share post:

এবার নাম না করে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকিকে (Abbas Siddiqui) ‘জাতির কুলাঙ্গার’ বলে কটাক্ষ সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা (Giyasuddin Molla)। বুধবার, উস্তিতে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ অনুষ্ঠানে যোগ দিয়ে মগরাহাট (Mograhat) পশ্চিমের বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা বলেন, “ভোট এলে শুধু বিজেপি লক্ষ লক্ষ টাকা খরচ করে মুসলমানদের ভোট পাওয়ার চেষ্টা করে। সমাজের কিছু ‘মীরজাফর’ বিজেপির (Bjp) সঙ্গে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু বাংলার জনগণ অতন্দ্র প্রহরীর মতো আমাদের সঙ্গেই থাকবেন”। তিনি বলেন, “বিহার নির্বাচনে এই মিম ভাইজানেরা বিজেপিকে সমর্থন দিয়েছিল। ওদের সামাজিক কোনো পরিচয় নেই, ওরা দু’মাসের দল”। এরপরই আব্বাসের নাম না করে গিয়াসউদ্দিন বলেন তাঁর মতে, “যে সমস্ত পীরজাদা রাজনীতি করে তারা মুসলমান জাতির কুলাঙ্গার। কারণ, পীরজাদাদের সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্বহা সিদ্দিকি ছাড়াও অনেক পীরজাদা রয়েছেন, কিন্তু কেউ রাজনীতি করেন না। মুসলমান ধর্মে ইসলাম নিয়ে কেউ রাজনীতি করে না। ইসলাম সব ধর্মকে সম্মান দেয়। এ পীরজাদা সেই পীরজাদা নয়। এসে কী বলল তাতে কিছু যায় আসে না”।

এবারের বিধানসভা নির্বাচনে বাংলায় বিভিন্ন রাজনৈতিক সমীকরণ দেখা দিয়েছে। তার মধ্যে হায়দরাবাদের দল মিম সমর্থন করেছে পীরজাদা আব্বাস সিদ্দিকির গঠিত নতুন দলকে। আর তা নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত ফুরফুরা শরিফকে মান্যকারীরা। আব্বাস যতই তাঁর দিকে জনসমর্থনের দাবি করুন না কেন, তাঁর বিরুদ্ধে মতও যে যথেষ্ট আছে গিয়াসউদ্দিন মোল্লার মন্তব্যই তার প্রমাণ।

আরও পড়ুন- ‘ব্যাট হাতে’ ২০১৭-র ‘ভয়ঙ্কর খেলা’র কথা মনে করালেন অনুব্রত

Advt

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...