Friday, June 26, 2026

মতুয়ারা অবৈধ হলে প্রধানমন্ত্রীও অবৈধ: ঠাকুরনগরের সভায় মোদিকে তোপ অভিষেকের

Date:

Share post:

মতুয়াদের খাসতালুক ঠাকুরনগরের সভা করে নাগরিকত্ব নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে তোপ তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benarjee)। বৃহস্পতিবার, বিকেল পৌনে চারটে নাগাদ ঠাকুরবাড়ি সংলগ্ন মাঠে সভা করেন অভিষেক। আর সেখান থেকে সিএএ-এনআরসি (Caa-Nrc) নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি। অভিষেক বলেন, মতুয়াদের ভোটার কার্ড, আধার কার্ড সবই আছে। তাঁরা ভোট নিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেন। গত লোকসভাতেও তাঁরা ভোট দিয়েছিলেন। তাই তাঁদের যদি অবৈধ বলে হয় তাহলে, তাঁদের ভোটে জয়ী হওয়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ।

অভিষেকের অভিযোগ, নাগরিকত্বের নামে ভাঁওতা দিচ্ছে কেন্দ্রীয় সরকারয অমিত শাহ (Amit Shah) বলেছেন কোভিডে টিকাকরণের পরেই সিএএ- হবে। ভারতের জনসংখ্যা অনুযায়ী, করোনার টিকাকরণ শেষ হতে ৯ বছর লাগবে। তারপরে নাগরিকত্ব আইন চালু করার কথা ভাবছে কেন্দ্র। ভোটের আগে নাগরিকত্ব নিয়ে মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে।

তৃণমূলের অভিযোগ, অভিষেকের সভার দুদিন আগে মাঠে জল ঢেকে দেয় বিজেপি। এর উত্তরে এদিন কটাক্ষ করেন তৃণমূল (Tmc) সাংসদ। তিনি বলেন , “আমাকে আটকাতে হেলিপ্যাডে জল ঢেলে দিয়েছিল। জল ঢেলে আমাকে আটকাতে যাবে না। আমি বাংলার ভূমিপুত্র, বহিরাগত নই।“ এরপরেই তিনি বলেন, বহিরাগতদের ঝেটিয়ে বিদায় করতে হবে। গণতান্ত্রিক উপায়ে জবাব দেবে বাংলা।

আরও পড়ুন:ভয়াবহ আগুন লেক গার্ডেন্সে, ভস্মীভূত বেশ কিছু বাড়ি

এদিন, ঠাকুরনগরে অভিষেক সভায় ভিড় উপচে পড়ে। এই লোকসভা কেন্দ্র থেকেই ২০১৯-এ লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। কিন্তু এদিনের সভা দেখে সেটা বোঝার উপায় নেই। সভার মাঠ সংলগ্ন বাড়ির ছাদও ছিল পরিপূর্ণ।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...