Thursday, June 25, 2026

চন্দ্রভাগার উপর বিশ্বের সর্বোচ্চ রেলসেতু জুড়ছে , টুইট পীযূষ গোয়েলের

Date:

Share post:

প্রাথমিক কাজ শেষ। এবার শুধু মুখোমুখি ইস্পাতের খিলান জোড়া বাকি। ব্যাস তাহলেই জম্মু ও কাশ্মীরের চন্দ্রভাগা নদীর উপর তিন বছর ধরে  চলা সেতু নির্মাণের কাজ শেষ হবে। তৈরি হবে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু। বৃহস্পতিবার খবরটি টুইট করে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। লিখেছেন, ‘বিস্ময়ের গাঁথুনি চলছে। চন্দ্রভাগা সেতু জুড়ছে। ভারতীয় রেল খুব শীঘ্রই তাঁদের বিস্ময়কর নির্মাণের আরও একটা মাইলফলক ছুঁয়ে ফেলবে’।

বিশ্বের সর্বোচ্চ রেলসেতু বানানোর জন্য ভারতীয় রেলমন্ত্রক এই প্রকল্পের বাজেট রেখেছিল ১ হাজার ২৫০ কোটি টাকা। সেতুটির উচ্চতা নদীপৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার। চন্দ্রভাগা নদীর ওপর এই রেলসেতু দিয়েই যাওয়া আসা করবে ট্রেন। আপাতত শুধু ইস্পাতের খিলান জোড়ার কাজটুকুই বাকি। তারপর আছে ছোটখাটো কিছু কাজ। যদিও টুইটারে ৪৭৬ মিটার দীর্ঘ ইস্পাতের খিলানের ছবি দিয়ে পীযূষ লিখেছেন, ‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু হয়ে ওঠার প্রস্তুতি সম্পূর্ণ’।

সমূদ্রপৃষ্ঠ থেকে এই রেলসেতুর উচ্চতা ১৩১৫ মিটার। কাশ্মীরের রিয়াসি জেলায় চন্দ্রভাগা নদীর উপরের এই সেতু আদও তৈরি হবে কিনা সে নিয়ে অনেকেরই আশঙ্কা ছিল। কারণ যেভাবে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলা চলে, সেখানে এই ধরনের রেলসেতুর উপর রেল চলাচল বেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করেছিলেন অনেকেই। এই সেতু নির্মাণের সঙ্গে জড়িত প্রযুক্তিবিদরা অবশ্য ভরসা দিয়ে বলেছিলেন, উচ্চমাত্রার বিস্ফোরণেও ক্ষতি হবে না এই সেতুর। তা ছাড়া এই সেতুর নিজস্ব নিরাপত্তাবেষ্টনীও থাকবে। সেতুটি রিখটার স্কেলের ৮ ম্যাগনিচ্যুড পর্যন্ত তীব্রতার ভূমিকম্পও সহ্য করতে পারবে বলে জানিয়েছিলেন তাঁরা।

Advt

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...