Saturday, May 23, 2026

মধ্যাহ্নভোজের রাজনীতিতে আজ জুটমিল কর্মীর বাড়িতে নাড্ডা, কী কী থাকছে মেনুতে?

Date:

Share post:

বঙ্গে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে নিজেদের জমি শক্ত করতে কোনো কার্পণ্য করছেন না গেরুয়া নেতারা। আর সেই লক্ষ্যেই খোদ নরেন্দ্র মোদি(Narendra Modi) থেকে শুরু করে অমিত শাহ, জেপি নাড্ডারা প্রতি মাসে অন্তত একবার করে সাজছেন বঙ্গ সফর। সম্প্রতি নরেন্দ্র মোদি ও অমিত শাহের পর বুধবার ফের বাংলা এসেছেন জেপি নাড্ডা(JP Nadda)। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক কর্মসূচিতে সাজানো তার এই সফর। প্রতিবারের মত এবারও তার কর্মসূচি থেকে বাদ যাচ্ছে না মধ্যাহ্নভোজের রাজনীতি। আদিবাসী, বাউল, মতুয়া, কৃষক, মৎস্যজীবীর বাড়িতে মধ্যাহ্নভোজের পর বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার নৈহাটির গৌরীপুরে এক জুটমিল কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন নাড্ডা। আর এই জুটমিল কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজনের পেছনে বিজেপির সুচারু রাজনীতি রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

রাজনীতির ময়দানে একাধিক ইস্যুকে হাতিয়ার করে মাঠে নেমেছে বিজেপি শিবির তার মধ্যে অন্যতম রাজ্যের বন্ধ হয়ে যাওয়া শিল্প গুলি। ফলস্বরূপ বন্ধ জুটমিলকে হাতিয়ার করে ‘আমি তোমাদেরই লোক’ এই বার্তা দিতেই জুটমিল কর্মীর বাড়িতে খাওয়ার সিদ্ধান্ত নাড্ডার। জানা গিয়েছে এদিন নৈহাটিতে দেবনাথ যাদবের বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তার মেনুতে থাকছে একেবারে খাঁটি বাঙালি খাবার দাবার। নিরামিষাশী নাড্ডা দেবনাথের বাড়িতে এদিন খাবেন ভাত, ডাল, দুই রকম সবজি, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। শুধু নাড্ডা নন বিজেপির প্রায় ১০ জন নেতা ওই বাড়িতে খাওয়া-দাওয়া করবেন। সেই অনুযায়ী জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। সকাল থেকে বিপুল উৎসাহে চলছে রান্নাবান্নার কাজ।

আরও পড়ুন:মিঠুনদা’কে নিয়ে ফের জল্পনা, আজ কি তিনি নাড্ডার ‘বুদ্ধিজীবী সভায়’!

উল্লেখ্য, নবান্ন দখলের লড়াইয়ে এবার চেষ্টার কোনও রকম কসুর করছে না বিজেপি। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির জনসভার ডাক দেওয়া হয়েছে। সেই সভায় হাজির থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সফরে রাজ্যে এসে প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভায় বিপুল জমায়েতের টার্গেট বেঁধে দেবেন নাড্ডা।

Advt

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...