Friday, April 3, 2026

ব্যারাকপুরে নাড্ডার পরিবর্তন যাত্রায় “না” পুলিশের, আদালতে যাচ্ছে বিজেপি

Date:

Share post:

বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) পরিবর্তন যাত্রা (Parivartan Yatra) নিয়ে চরম জটিলতা। আইন-শৃঙ্খলার (Law and Order) অবনতি ঘটতে পারে, সেই আশঙ্কা থেকে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে (Barrackpur) বিজেপির পরিবর্তনযাত্রায় আপত্তি পুলিশের (Police)। বিজেপির পরিবর্তনযাত্রায় অনুমতি দিল (No Permissions) না ব্যারাকপুর পুলিশ। ঘোষপাড়া দিয়ে পরিবর্তন যাত্রায় আপত্তি পুলিশ-প্রশাসনের। পরিবর্তন যাত্রা স্থগিত রেখে আদালতের পথে বিজেপি।

https://youtu.be/-ZE9J0-bVXo

ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং জানালেন, ”পরিবর্তন যাত্রায় কোনও বদল ঘটবে না। নির্ধারিত কর্মসুচি অনুযায়ী পরিবর্তন যাত্রা হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভূমি ঘুরে, নৈহাটির যাদুঘর পরিদর্শন করবেন জে পি নাড্ডা। এরপর জুট মিল কর্মীর বাড়িতে দুপুরের খাবার খেয়ে, ব্যারাকপুরের আনন্দপুরী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।”

 

উল্লেখ্য, ঘোষপাড়া দিয়ে বেরোনোর কথা ছিল পরিবর্তন যাত্রার। তবে পুলিশি অনুমতি দেয়নি পুলিশ। তাই আদালতে যাওয়ার পাশাপাশি পরিবর্তন যাত্রার পথ বদলেরও ভাবনাচিন্তা চলছে। বৈঠকে বসেছেন বিজেপির দলীয় কর্মীরা।

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...