Friday, June 12, 2026

সর্বোচ্চ সীমা পেরলে আর সিভিল সার্ভিস নয়, জানাল উচ্চ আদালত

Date:

Share post:

করোনার জেরে সিভিল সার্ভিস পরীক্ষায় না বসতে পারলেও আর কোনও সুযোগ দেওয়া যাবে না। বুধবার এই সংক্রান্ত একটি আবেদন খারিজ করে রায় দিল সুপ্রিম কোর্ট। কোভিড আবহে সঠিক প্রস্তুতির অভাবে অক্টোবরের পরীক্ষা আশানুরূপ হয়নি।  তাই চলতি বছরে আরও একবার পরীক্ষায় বসার সুযোগ চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন ইউপিএসসি পরীক্ষার্থীরা। কিন্তু সেই আবেদনকে নেহাতই ‘অজুহাত’ বলে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

পরীক্ষা আশানুরূপ হয়নি বলে আর একবার সুযোগ চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন এক পরীক্ষার্থী। গত বছর অক্টোবরে তিনি তাঁর সিভিল সার্ভিস পরীক্ষায় বসার শেষ সুযোগটি ব্যবহার করেন। আদালতের কাছে ওই পরীক্ষার্থী আবেদন করেছিলেন, তাঁকে আরেকটি সুযোগ দেওয়া হোক। যুক্তি হিসেবে আদালতকে তিনি বলেন, কোভিড অতিমারি এবং তার জেরে দেশজুড়ে লকডাউনের কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে সমস্যা হয়েছিল। জবাবে সুপ্রিম কোর্ট তাঁকে জানিয়েছে, কোভিড পরিস্থিতি সিভিল সার্ভিস পরীক্ষার সব প্রার্থীকেই সমান ভাবে প্রভাবিত করেছে। এখন যদি সুযোগ শেষ হওয়া পরীক্ষার্থীদের করোনা পরিস্থিতির কারণে অতিরিক্ত সুযোগ দিতে হয়, তাহলে তো এমন সুযোগ চেয়ে আবেদন আসতেই থাকবে।

বুধবার পরীক্ষার্থীর আবেদন শুনছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম রস্তোগি। পরীক্ষার্থীর হয়ে তাঁর আইনজীবী আদালতে যে যুক্তি খাড়া করেছিলেন, তা শুনে রস্তোগি বলেন, ‘‘আপনি আপনার যুক্তিগুলি গুছিয়েই পেশ করছেন। বিষয়গুলি স্পষ্ট করে জানিয়েওছেন।’’ কিন্তু তার পরেও পরীক্ষার্থীকে সিভিল সার্ভিস পরীক্ষায় বসার অতিরিক্ত সুযোগ দেয়নি সুপ্রিম কোর্ট।

Related articles

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...