Wednesday, June 24, 2026

সোশ্যাল মিডিয়ার স্বাধীনতাও এবার হাতে তুলে নিলো কেন্দ্র

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ার (Social Media) ‘দখল’ নিলো কেন্দ্র ৷

সামাজিক মাধ্যমে এবার চলবে কড়া নজরদারি৷ OTT প্ল্যাটফর্মে এতদিন যা বিনা খরচে তৈরি বা পোস্ট করা যেত, কোনও নিয়মের আওতায় আসতো না, এবার থেকে আর হবে না তেমন।

বৃহস্পতিবার দ্রুত এ সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravisankar Prasad)।এই নির্দেশিকার অধীনে চলবে কড়া নজরদারি।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন,
বিনামূল্যে আর কিছুই আপলোড করা যাবে না। বিতর্কিত ও আপত্তিজনক পোস্টের উপর নজরদারিও করা হবে৷ মন্ত্রী বলেছেন, সোশ্যাল মিডিয়া পলিসি তৈরি করা হবে। সাধারণত, কোনও সিনেমা লঞ্চের আগে সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে অনুমোদন নিতে হয়, ঠিক তেমনই এবার থেকে সোশ্যাল মিডিয়া’র জন্য একটি অথরিটি তৈরি হবে৷ সেই অথরিটির কাছ থেকে অনুমতি নিতে হবে।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য,এই ধরনের নির্দেশিকা সাধারণত চিনে দেখা যায়৷ এর ফলে ওখানে গুগলের মতো সংস্থা ব্যবসা করতে পারে না। প্রায় একই ধাঁচে নির্দেশিকা এনে সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি শুরু করতে চলেছে কেন্দ্র।

আরও পড়ুন:সীমান্তে আর নয় গুলির লড়াই, শান্তি বজায় রাখতে সম্মতি ভারত-পাকিস্তানের

পাশাপাশি, OTT প্ল্যাটফর্মের জন্য নয়া বিধি নিয়ে আসা হচ্ছে। Netflix, ZEE 5, Amazon Prime সহ যে সমস্ত OTT প্ল্যাটফর্ম ভারতে এই মুহূর্তে জনপ্রিয়, সেই OTT প্ল্যাটফর্মের উপরও বেশ কিছু নির্দেশিকা- নিষেধাজ্ঞা চাপাতে চলেছে কেন্দ্র। এর ফলে OTT প্ল্যাটফর্মে এতদিন যা কিছু ফ্রিতে তৈরি করা বা পোস্ট করা যেত, কোনও রকম নিয়মের আওতায় পড়ত না, তেমনটা আর হবে না।
কেন্দ্রের নতুন নির্দেশিকা কার্যকর হওয়ার পর, ভুয়ো খবর Whatsapp বা Facebook মারফত ছড়ালে ইউজারকে জরিমানা বা শাস্তি দেওয়া হবে। Fake News বন্ধ করার জন্য বেশ কিছু গাইডলাইনও জারি করা হচ্ছে।

Advt

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...