Sunday, April 5, 2026

দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের পুরী শাখায় ফের চালু হল ট্রেন পরিষেবা

Date:

Share post:

করোনার জেরে প্রায় এক বছর বন্ধ থাকার পর অবশেষে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের পুরী শাখায় ফের চালু হল লোকাল ট্রেন। শুক্রবার জলেশ্বর থেকে প্রথম জলেশ্বর-হাওড়া মেমু লোকাল চালু করা হয়। রেল দফতর পুরনো সময় অনুযায়ীই ট্রেন চলবে বলে জানা গেছে। এদিন বেলদা স্টেশনে ট্রেনটিকে স্বাগত জানানো হয়। রেল চালককে অভিনন্দন জানান বেলদার মানুষ। দ্রুত ট্রেন চালু করার দাবিতে বেলদার মানুষ বহুদিন ধরেই রেল কর্তৃপক্ষকে জানায়। শুক্রবার সেই দাবি মেনে রেল ট্রেন চালু করায় রেল দফতরকে ধন্যবাদ জানিয়েছেন বেলদার মানুষ।

 

In

এদিন রেল কর্তৃপক্ষকে স্বাগত জানাতে বেলদা স্টেশনে উপস্থিত ছিলেন একাধিক সংগঠন। চালকের হাতে ফুলের স্তবক দিয়ে অভিনন্দন জানানো হয়। প্রসঙ্গত বেলদা রেল স্টেশন থেকে যাত্রা করেন পূর্ব মেদিনীপুরের এগরা, কেশিয়াড়ি, নয়াগ্রাম সহ বেশ কয়েকটি এলাকার মানুষের। দীর্ঘদিন রেল পরিষেবা বন্ধ থাকার জেরে কলকাতা ও হাওড়ার সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যাতায়াতের ক্ষেত্রে অসুবিধায় পড়েছিলেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। এদিন নতুন করে পরিষেবা শুরু হওয়ায় স্বভাবতই খুশি তাঁরা। রেলকর্তৃপক্ষকে অভিনন্দন জানানোর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে আবেদন করা হয়েছে জলেশ্বর-হাওড়া লোকাল যাতে অবিলম্বে চালানো হয়।

Advt

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...