Wednesday, June 24, 2026

বাংলা নিজের মেয়েকেই চায়, স্পষ্ট কথা কুণালের

Date:

Share post:

এবার পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি নিয়েও সরব হলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । বাঁকুড়ায় তার কটাক্ষ, রাজনীতি আসবে যাবে, ভোট আসবে যাবে। পেট্রল পাম্পে গেলে জয় শ্রীরাম বললে দাম কি কম নেবে । আসলে বিজেপির মুখে এক কথা আর বাস্তবে অন্য ছবি ।
কুমারের কটাক্ষ, বিজেপি আগাগোড়া ভাঁওতাবাজির ওপর দাঁড়িয়ে আছে । তার প্রশ্ন, রক্ত আনতে গিয়ে কী বলবেন কোন দল? স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড নিয়ে যান, এসব প্রশ্নের মুখোমুখি হতে হবে না।
যারা ভোটের সময় দলবদল করেছেন তাদের তীব্র কটাক্ষ করে কুমারের প্রশ্ন, এত তাড়াতাড়ি সব ময়লা কী ধুয়ে যাবে? আট দফা ভোটেও কিছু যায় আসে না । নবান্নে ফের মমতাই আসবে।

আরও পড়ুন-করোনার জেরে পরীক্ষা হয়নি, সরকারি হাসপাতালে ইন্টার্ন সংকট
দলবদলুদের কুণালের তীব্র কটাক্ষ, এখন তৃণমূল ছেড়ে বিজেপির ছত্রছায়ায় মুখ লুকাচ্ছেন কেন?
তার সাফ কথা, বাংলাকে বাঁচাতে তৃণমূলই ভরসা।
বাংলা তৃণমূলের দখলেই থাকবে ।
আমি দিদির দূত, দিল্লি থেকে আসছে সব ভূত!
যারা আমার বিরোধীতা করেছিল, তাদের ৯০শতাংশ বিজেপির কোলে দোল খাচ্ছে ।
মুকুল রায় প্রসঙ্গে কুণালের বক্তব্য, মুখোশ সময়ে খুলে দেব। রাজ্যপাল জগদীপ ধনকড়কেও এদিন কটাক্ষ বাণে বিদ্ধ করেন তিনি । তার সাফ কথা, বাংলা নিজের মেয়েকেই চায়।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...