Friday, April 3, 2026

বাংলা সহ ৫ রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট আজ ঘোষণা করবে কমিশন

Date:

Share post:

রাজনৈতিক দিক থেকে ২০২১ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরে বিধানসভা নির্বাচন(assembly election) হতে চলেছে দেশের পাঁচটি রাজ্য পশ্চিমবঙ্গ(West Bengal), তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে। কমিশনের তরফ থেকে কবে নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করা হবে সেই অপেক্ষায় ছিল গোটা দেশ। অবশেষে ঘটতে চলেছে অপেক্ষার অবসান। শুক্রবার নির্বাচন কমিশনের(election commission) তরফে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে জানিয়ে দেওয়া হয়েছে আজই এই ৫ রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে কমিশন। শুক্রবার বিকেল ৪টে ৩০ নাগাদ শুরু হবে নির্বাচন কমিশনের এই সাংবাদিক বৈঠক। অনুমান করা হচ্ছে এপ্রিল-মে মাসে সম্পন্ন হয়ে যাবে এই ৫ রাজ্যের নির্বাচন।

উল্লেখ্য, দেশের পাঁচটি রাজ্যে নির্বাচন হলেও এবারের নির্বাচনে বাড়তি নজর পশ্চিমবঙ্গের ২৯৪ টি আসনে। তাঁর অন্যতম কারণ এই প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের লড়াইয়ে শাসক দল তৃণমূলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁয়েছে ভারতীয় জনতা পার্টি। নবান্ন দখলের লড়াইয়ে প্রতিমাসে নিয়ম করে রাজ্যে আসছেন অমিত শাহ, জেপি নাড্ডারা। বাদ যাচ্ছেন না খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তৃণমূলের দুর্নীতিকে হাতিয়ার করে বিজেপির ‘সোনার বাংলা’র স্বপ্ন ফেরি করছেন দলের নেতারা। তবে পশ্চিমবঙ্গে এবার ক’দফায় ভোট হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে অবশ্য ১০ দফা ভোটের দাবি জানানো হয়েছে। যদিও রাজনৈতিক মহলের অনুমান করোনা পরিস্থিতি ও আইন-শৃঙ্খলাকে গুরুত্ব দিয়ে হয়তো এবার ৯ দফায় বঙ্গে নির্বাচন ঘোষণা করতে পারে কমিশন।

আরও পড়ুন:মুকেশ আম্বানির বাড়ির সামনে গাড়িতে বিস্ফোরক, বোমাতঙ্ক

পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতেও হবে ভোট ঘোষণা। নির্বাচনের ঠিক আগে পুদুচেরিতে সরকার পতন হয়েছে। ফল স্বরূপ জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। পাশাপাশি কেরলে আবার করোনা সংক্রমনের ব্যাপক বৃদ্ধি হয়েছে। এই ঘটনায় উদ্বেগে রয়েছেন নির্বাচন কমিশনের কর্তারা। সমস্ত দিক মাথায় রেখে শুক্রবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...