Tuesday, June 23, 2026

কয়লাকাণ্ড : কলকাতা-সহ ১৪ জায়গায় তল্লাশি সিবিআই-ইডির

Date:

Share post:

কয়লাকাণ্ডে কলকাতা, দুর্গাপুর, আসানসোল-সহ ১৪ জায়গায় তল্লাশি সিবিআই-ইডির। এদিন বাঁশদ্রোণীতে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। ওই ব্যবসায়ীর নাম রণধীর বার্নওয়াল। ব্যবসায়ীর অফিসেও তল্লাশি চালান সিবিআই অফিসাররা। ডালহৌসিতে একটি চার্টার্ড ফার্মের অফিসেও চলছে তল্লাশি।

সিবিআইয়ের দাবি, প্রভাবশালী ও পুলিশ আধিকারিকদের টাকা জমা থাকত ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের কাছে। অন্যদিকে, কয়লাকাণ্ডে কলকাতা ও জেলা মিলিয়ে ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি-র আধিকারিকরা। তল্লাশি চলছে কাঁকুড়গাছি, মানিকতলা, আসানসোল, দুর্গাপুর-সহ একাধিক জায়গায়।

আরও পড়ুন-রাকেশ তাঁকে ফাঁসাবে, আগেই এক পরিচিতের কাছে জানতে পেরেছিলেন পামেলা

সূত্রের খবর, অনুপ মাঝি ওরফে লালার ৬ পাতার সম্পত্তি তালিকা আগেই জমা দিয়েছিল সিবিআই। তালিকায় বলা হয়েছিল ৬৮টি জায়গায় সম্পত্তি রয়েছে লালার। এর মধ্যে ছিল কয়েকশো বিঘা জমির হদিশও, জানা গিয়েছে সিবিআই সূত্রে।

Advt

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...