Friday, April 3, 2026

গান-কবিতাকে অস্ত্র করে ব্রিগেড আসার আহ্বান অনীক-কমলেশ্বর-শ্রীলেখাদের

Date:

Share post:

রবিবারের ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফুটতে শুরু করেছে বাম সমর্থকরা(Left supporter)। ব্রিগেডে(brigade) লোক টানতে প্রস্তুতির কোন খামতি নেই। এবার কাস্তে-হাতুড়িতে ভরসা রেখে বামেদের ব্রিগেডের জন্য আহ্বান জানালেন টলিপাড়ার বহু চেনা মুখ। যে তালিকায় রয়েছেন অনিক দত্ত(Anik Dutta), কমলেশ্বর মুখোপাধ্যায়(kamaleswar Mukherjee) শ্রীলেখা মিত্রের(Sreelekha Mitra) মত ব্যক্তিত্বরা। পালাবদলের ভিড়ে যারা আজও আদর্শচ্যুত হননি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করতে দেখা যায় পরিচালক অনীক দত্তকে। যেখানে দেখা গিয়েছে একটি গানের সুরে স্ট্রিট ডান্স করছেন বাম সমর্থকরা এবং সাধারন মানুষকে আহ্বান জানাচ্ছেন আগামীকাল ব্রিগেডের সভায় যোগ দেওয়ার জন্য। গানের কথা, ‘শস্যে ফসলে মিশেছে/ আমাদেরই ঝরা ঘাম/ আমরা ফসল ফলাই/ আমাদের পথ বাম..’ গানের কথা, জয়রাজ ভট্টাচার্য
সুর ও কন্ঠঃ অর্ক মুখোপাধ্যায়… ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গানটি। অবশ্য অনিক দত্ত একা নন সোশ্যাল মিডিয়ায় মানুষকে ব্রিগেডের সভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও চিকিৎসকরা পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। বামেদের হয়ে একটি শ্লোগান তৈরি করেছেন কমলেশ্বর আর সেই শ্লোগান পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
‘বিষয় মানুষের ব্রিগেড :

মধ্যমেধার
পদ্য কাটি
ছদ্মবেশী
নই তো সই

কাল ঘামেরা
পাল তুলেছে
লাল মলাটের
নৌকো ছৈ….

ব্রিগেডের জনসভাকে কেন্দ্র করে যখন বামেদের ‘টুম্পা সোনা’ গানের প্যারোডি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হলেও এই গান প্রশংসার পাশাপাশি দুর্নামও করিয়েছে বেশ। বামেদের তরফে ব্রিগেডে যোগ দেওয়ার জন্য অবশেষে চটুল গানের আশ্রয় নেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। যদিও সেইসব প্রশ্নপর্বকে পেছনে ফেলে চেনা ছন্দে ফিরছে নামতে দেখা গেল বাম কর্মী সমর্থকদের।

Advt

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...