Sunday, April 5, 2026

প্রথম দফার প্রার্থী তালিকা পৌঁছল দিল্লি, শুরু নাম বাছাই

Date:

Share post:

ভোট ঘোষণা হয়ে গেছে।  এবার  প্রার্থী তালিকা তৈরি করতে হবে। তাই সব দলের অন্দরেই এখন চূড়ান্ত ব্যস্ততা। শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের  পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা তৈরি। অন্যদিকে বিজেপি সূত্রে খবর, প্রথম দফার নামের তালিকা তৈরি করে দিল্লি পাঠানো হয়েছে। এক কেন্দ্রের জন্য একাধিক নাম পাঠানো হয়েছে। চূড়ান্ত নামে সিলমোহর দেবে দিল্লি। প্রথম দফায় ১৩০ বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম রয়েছে। জানা গিয়েছে, ভোটের দফার সঙ্গে সাযুজ্য রেখে পর্যায়ক্রমে নাম ঘোষণা করবে বিজেপি।

জান গিয়েছে, এক একটি কেন্দ্রপিছু অন্তত চার থেকে পাঁচজনের নাম রয়েছে। কেন্দ্রীয় নির্বাচনী কমিটি বৈঠকে বসে সেখান থেকে বেছে নেবে একটি নাম। প্রথম পর্যায়ে ১৩০ বিধানসভা কেন্দ্রের প্রার্থী বেছে নিতে চাইছে দল। পরের পর্যায়ে বাকি ১৬৪ কেন্দ্রের জন্য প্রার্থী বাছাই করবে তারা।  এ নিয়ে বিজেপির দাবি, তারা একটি সর্বভারতীয় দল। তারা অন্যদের মতো প্রার্থী তালিকা তৈরি করে না। কেন্দ্রীয় নির্বাচনী কমিটি আলোচনা করে সর্বসম্মতির নিরিখে চূড়ান্ত নামে সিলমোহর দেয়।

Advt

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...