Saturday, May 23, 2026

বাংলায় ফিরছে বাংলার মেয়ে, পুরনো টুইট সামনে এনে বিজেপিকে বার্তা পিকের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের (WB Election 2021) দিন ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই সামনে এলেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)।
তাঁর নিজেরই এক পুরনো টুইটের কথা মনে করিয়ে দিয়ে বিজেপিকে (BJP) ফের নিশানা করলেন তিনি৷ শনিবার সকালেই গেরুয়া বাহিনীর বিরুদ্ধে তোপ দেগে টুইটে পিকে লিখেছেন, “২ মে আমার পুরনো টুইটের কথাটা মনে রাখবেন।”

একুশের ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে৷ ক্রমেই বঙ্গ রাজনীতিতে বাড়ছে উত্তাপ। সেই পরিস্থিতিতেই তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর ফের আসরে৷ গত
ডিসেম্বরে একটি টুইটে আলোড়ন ফেলেছিলেন পিকে৷ বলেছিলেন, ‘দুই অঙ্ক পেরিয়ে তিন অঙ্কে যাবে না। এর থেকে বিজেপি ভালো ফল করলে তিনি নিজের জায়গা ছেড়ে দেবেন’৷ ভোটের দিন ঘোষণার পর সেই পুরনো টুইটকেই মনে করিয়ে ফের টুইট করলেন পিকে।
শনিবার পিকে টুইটারে লিখেছেন, “গণতন্ত্রের অন্যতম বড় লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে। বাংলার মানুষ তাঁদের বার্তা দিতে তৈরি। তাঁরা সঠিক সিদ্ধান্তই জানাবেন।” টুইটের শেষে পিকে লিখেছেন, “২ মে আমার পুরনো টুইটের কথাটা মনে রাখবেন।”

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর টুইটারে পিকে লিখেছিলেন, “যতই হাইপ হোক না কেন, বাস্তব হল বিজেপি দুই অঙ্ক পেরিয়ে তিন অঙ্কে পৌঁছতে পারবে না”। এরপর কার্যত চ্যালেঞ্জ করেই তিনি লিখেছিলেন, “এই টুইটটি সেভ করে রাখুন। যদি বিজেপি এর থেকে ভালো ফল করে, তাহলে এই জায়গা ছেড়ে দেব।”

একুশের ভোটযুদ্ধে পিকে- ম্যাজিক কতখানি কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে তৃণমূল-সহ প্রায় সব রাজনৈতিক পক্ষ।ভোট ঘোষণার পরই যেভাবে পুরনো টুইটের কথা টেনে বিজেপিকে নিশানা করলেন পিকে, তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলার রাজনৈতিক মহল।

Related articles

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...