Monday, April 6, 2026

ফের আন্তর্জাতিক স্বীকৃতি মোদির, পরিবেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা

Date:

Share post:

পরিবেশের উন্নয়নে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।  গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভায়রেনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি। আগামী সপ্তাহেই তাঁকে পুরস্কৃত করা হবে বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহে ‘সেরাউইক’ (CERAWeek)-এর  উদ্যোগে একটি  আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই সম্মেলন ভারচুয়ালি হবে। চলবে ১ থেকে ৫ মার্চ পর্যন্ত। সেখানে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিবেশ রক্ষা  নিয়ে বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে  পরিবেশরক্ষায় ভারতের ভূমিকা তুলে ধরবেন তিনি।

এদিনই ভারতের খেলনা মেলার ভারচুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরিবেশ বান্ধব খেলনা কীভাবে দেশীয় পদ্ধতিতে তৈরি হচ্ছে সে বিষয়টি নিজের বক্তব্যে তুলে  ধরেন তিনি। মোদি বলেন,  ভারতের খেলনা পুনঃব্যবহারযোগ্য এবং পরিবেশের সঙ্গে মানানসই। খেলনা তৈরিতে যে রঙ ব্যবহার করা হয়, সেটাও পরিবেশের ক্ষতি করে না। তাই শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজারেও  এই ভারতীয় খেলনার চাহিদা বাড়ছে।

দেশের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও মোদির নেতৃত্ব প্রশংসা পেয়েছে। কখনও টুইটারে সবচেয়ে জনপ্রিয় নেতার খেতাব পেয়েছেন তিনি তো কখনও  সম্প্রতি করোনা ভ্যাক্সিন নিয়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপ বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। মানবিকতার খাতিরে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠিয়েছেন কোভিড ভ্যাকসিন। প্রতিবেশীদের পাশে থাকার জন্য প্রশংসা পেয়েছেন প্রধানমন্ত্রী ।প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে ওয়াকিবহাল মহল। তারই  মধ্যে এবার পরিবেশে ও শক্তি ব্যবহারের স্থায়ী উন্নয়নে অবদানের জন্য এবার স্বীকৃতি পেতে চলেছেন নরেন্দ্র মোদি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...