Friday, June 26, 2026

বাংলা-সহ ১১ রাজ্য থেকে ওড়িশা গেলে ৭ দিনের হোম আইসোলেশন বাধ্যতামূলক

Date:

Share post:

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি এই মুহুর্তে ভিন রাজ্যের কাছে রীতিমতো আতঙ্কজনক৷

আর বাংলায় (West Bengal) মানুষ মেতেছে নির্বাচন নিয়ে৷ সংক্রমণ নিয়ে রাজনৈতিক দলগুলির ন্যূনতম হেলদোল নেই৷ আপন গতিতে চলছে ভোট প্রচার, মিছিল, মিটিং৷ ওদিকে নীরবে বাড়ছে করোনা৷

ওড়িশা সরকার (Odisha) শুক্রবার এক তাৎপর্যপূর্ণ নির্দেশিকা জারি করে বলেছে, দেশের নির্দিষ্ট ১১ রাজ্য থেকে ওড়িশায় আসা নাগরিকদের করোনা- প্রোটোকল অনুসারে বিমানবন্দর এবং রেলস্টেশনে স্ক্রিন করতে হবে। আরও গুরুত্বপূর্ণ, এদের বাধ্যতামূলকভাবে ৭ দিনের হোম আইসোলেশনে থাকতে হবে।

এই ১১ রাজ্যের মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের নাম৷ এছাড়াও আছে, মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, ছত্তিসগড়, মধ্য প্রদেশ, তেলেঙ্গানা, পাঞ্জাব, দিল্লি, কর্ণাটক এবং অন্ধ্র প্রদেশ এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড়।
ওড়িশা সরকার জানিয়ে দিয়েছে,এই রাজ্য থেকে ওড়িশায় ঢোকা মানুষজন বাধ্যতামূলকভাবে ৭ দিন হোম আইসোলেশনে থাকার পর এদের শরীরে করোনার কোনও লক্ষণ দেখা গেলে, তাদের করোনা-টেস্ট বা RT-PCR পরীক্ষা করা হবে৷ পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এলে তাদের কোভিড -১৯ প্রোটোকল অনুযায়ী চিকিৎসা বাধ্যতামূলক৷

নবীন পট্টনায়েক সরকারের ঘোষণা, এই নির্দেশিকা পালনে কোনওরকম শিথিলতা হলে ওড়িশাতে করোনা ফিরে আসতে পারে মহামারী-র আকার নিয়ে৷ বিগত দিনের যাবতীয়
প্রচেষ্টা নষ্ট হতে পারে৷ তা কখনই বরদাস্ত করা হবে না৷ ওই রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) পিকে মহাপাত্র এই ঘোষণা করেছেন৷ ওড়িশার সব ক’টি জেলার কালেকটর তথা জেলাশাসক, সব পুরসভার কমিশনার, ভুবনেশ্বর ও ঝাড়সুগুদা বিমানবন্দরের পরিচালক এবং পূর্ব উপকূল রেলপথের জেনারেল ম্যানেজারকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
ওড়িশার অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) বলেছেন, ১১ রাজ্য থেকে আগত সব যাত্রীদের প্রোটোকল অনুসারে বিমানবন্দর এবং রেলস্টেশনে পৌঁছানোর পয়েন্টে স্ক্রিন টেস্ট হবে। করোনার লক্ষণ আছে, এমন যাত্রীদের অন-সাইটে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হবে। মাস্ক এবং শারীরিক দূরত্ববিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...