Friday, June 5, 2026

মুর্শিদাবাদ ও কেরল থেকে আল কায়দা সন্দেহে গ্রেফতার ১১ জনকে চার্জশিট পেশ

Date:

Share post:

মুর্শিদাবাদ এবং কেরল থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার ১১ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ(NIA)। শুক্রবার নয়াদিল্লির বিশেষ এনআইএ আদালতে ওই চার্জশিট পেশ করা হয়েছে। এনআইএ-র দাবি, রাজধানী দিল্লি-সহ দেশ জুড়ে জঙ্গি হামলার ছক কষেছিল ধৃতরা। তাঁরা আরও জানিয়েছেন, তদন্তের পর জানা গিয়েছে যে ধৃত মুর্শিদের নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার করার ষড়যন্ত্র করেছিলেন ধৃতরা। পাকিস্তান এবং বাংলাদেশে আল কায়দার জঙ্গিদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল মুর্শিদের। সেখান থেকে জেহাদি কার্যকলাপের নির্দেশ পেতেন তিনি এবং তাঁর সঙ্গীরা।

নাশকতার ছক বানচাল করে গত বছরের সেপ্টেম্বরে মুর্শিদাবাদের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ। সেই সূত্র ধরেই মুর্শিদাবাদ থেকে ৬ জন ও কেরল থেকে ৩ জনকে গ্রেফতার করে এনআইএ।  কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, ধৃতরা হলেন মুর্শিদ হাসান ওরফে সাদিক, মোশারফ হোসেন, মইনুল মণ্ডল, লিউ ইয়ান আহমেদ ওরফে লিওন, নাজমুস সাকিব, ইয়াকুব বিশ্বাস, সামিম আনসারি, আবু সুফিয়ান, আতিউর রহমান, আল মামুন কামাল এবং আব্দুল মোমিন মণ্ডল। এনআইএ-র দাবি, আল কায়দার জেহাদি মন্ত্রে অনুপ্রাণিত ওই জঙ্গি সংগঠনের ভারতীয় শাখা ‘কায়দাতুল জিহাদ’ বা ‘আল কায়দা ইন সাবকন্টিনেন্ট’-এর সক্রিয় সদস্য এই ১১ জন।

Advt

 

 

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...