Saturday, April 4, 2026

আমাদের জোটের চেয়েও মানুষের কাছে পৌঁছনোই সবচেয়ে জরুরি: সূর্যকান্ত

Date:

Share post:

মানুষের কাছে যাওয়ার কোনও বিকল্প নেই। শুধু নিজেরা বললেই হবে না, মানুষ কী বলছেন সেটা শোনা, তাঁদের বোঝানোই সবচেয়ে জরুরি। রবিবার ব্রিগেড সমাবেশে বললেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (suryakanta mishra)। তিনি বলেন, মানুষের কাছে আমাদের যেতে হবে বিকল্প নিয়ে। এখন রাজ্যজুড়ে দুটি পক্ষের মধ্যে এমন তরজা চলছে যেন মোরগের লড়াই। আর এই অর্থহীন তরজার মধ্যে এরাজ্যের শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত মানুষদের দেখার কেউ নেই। আমাদের রাজ্যে ৫১ ভাগের কিছু বেশি মানুষ শ্রমিক-কৃষক, দলিত, আদিবাসী, সংখ্যালঘু মানুষ, যারা নানাভাবে বঞ্চনার শিকার, যারা অর্থনৈতিক ও সামাজিকভাবে কোণঠাসা। এই পরিস্থিতিতে

আমরা আওয়াজ হল: চাই কাজ, কাজ, কাজ। রাজ্যের সমস্ত শূন্যপদে নিয়োগ হবে এক বছরের মধ্যে, এমন বিকল্প সরকার চাই। কৃষি ও শিল্পের প্রসার ঘটবে এমন সরকার চাই। সব মানুষের খাদ্য নিরাপত্তা, সামাজিক অধিকার, নতুন শিল্প ও কর্মসংস্থান চাই। মা-শিশুর অধিকার চাই, নারী-পুরুষের বৈষম্য মুছে দিতে চাই।

আরও পড়ুন:ঐক্যের তাল কাটলেন আব্বাস সিদ্দিকি, কংগ্রেসকে দুষলেন সমঝোতা না করায়

সিপিএম রাজ্য সম্পাদক বলেন, শুধু আমরা কথা বললেই হবে না, মানুষের কাছে গিয়ে তাদের সমালোচনা শুনতে হবে, পরামর্শ শুনতে হবে, মানুষের কাছে যেতেই হবে, এর কোনও বিকল্প নেই।
সূর্যকান্ত মিশ্র মন্তব্য করেন, এই মুখ্যমন্ত্রী ‘দিদিকে বল’ বলে রাজ্যে এমন ‘বল, চল আর সমাধান’ করলেন যে তাঁর গোটা দলটাই বিজেপিতে চলে গেল!

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...