Monday, April 13, 2026

কোভিড ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী মোদি

Date:

Share post:

সোমবার কোভিড ভ্যাকসিন (covid vaccine) নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (AIIMS)-এ এদিন সকালে কোভিড টিকার প্রথম ডোজটি নিয়েছেন তিনি। এরপর টিকা নেওয়ার ছবি তিনি পোস্ট করেন টুইটারে।

কোভিড ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম এইমসে। খুবই অল্প সময়ের মধ্যে চিকিৎসক এবং বিজ্ঞানীরা কোভিডের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা সবিশেষ উল্লেখযোগ্য। যাঁরা কোভিড প্রতিষেধক নেওয়ার উপযুক্ত, তাঁদের সকলের কাছে টিকা নেওয়ার আবেদন জানাচ্ছি। আসুন, ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।’ প্রসঙ্গত, এবছরের ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার কোভিড টিকাকরণ। প্রথমে স্বাস্থ্যকর্মী এবং করোনা যোদ্ধাদের এই টিকা দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হল দ্বিতীয় দফার টিকাকরণ। আজ থেকে ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হবে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সের মানুষও টিকা পাবেন। ভারতে এখন কোভ্যাক্সিন ও কোভিশিল্ড এই দুটি টিকা ব্যবহার করা হচ্ছে।

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...