Sunday, June 21, 2026

মালদা, মুর্শিদাবাদের একটা আসনও পীরজাদাদের ছাড়ব না: অধীর চৌধুরী

Date:

Share post:

মালদা, মুর্শিদাবাদের একটা আসনও পীরজাদাদের ছাড়া হবে না। সাফ জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (adhir chaudhury)। অধীরের এই অবস্থানের পর কংগ্রেস (congress) ও আব্বাস সিদ্দিকির আইএসএফের (ISF) জোট ঘিরে বড় ধোঁয়াশা তৈরি হয়েছে। রবিবার ব্রিগেডের সভায় অধীরের বক্তৃতা চলাকালীন আব্বাস মঞ্চে ওঠার পর যে নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয় তাতে কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোটের তাল যে কেটেছে তা স্পষ্ট। জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতির এই অনমনীয় মনোভাব বুঝিয়ে দিল আব্বাসের সঙ্গে জোট নিয়ে বিরাট কোনও মাথাব্যথা নেই কংগ্রেসের। মালদা, মুর্শিদাবাদের ইস্যুতে আব্বাসের সঙ্গে জোট ভেস্তে যেতে পারে এমন সম্ভাবনার কথা উঠতেই অধীর জানিয়েছেন, তাঁর কিছু করার নেই। বহরমপুরের সাংসদ এও বলেন, আমাদের জোট হয়েছে বামফ্রন্টের সঙ্গে। সেখানেই চূড়ান্ত আসন সমঝোতা অমীমাংসিত। ফলে অন্য আরেকটি দলের (এক্ষেত্রে আইএসএফ) বিষয়ে আলাদা করে কিছু ভাবছি না। অধীর চৌধুরী বলেন, মালদা, মুর্শিদাবাদে কংগ্রেস জেতে। আমরা আমাদের জেতা আসন পীরজাদাদের দিতে যাব কেন? ওরা অন্য জায়গার আসন নিন না! কিন্তু কোনও অবস্থাতেই মালদা, মুর্শিদাবাদ দেব না।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...