Sunday, June 14, 2026

করোনা-মুক্ত ভারত গড়ার ডাক দিয়ে টিকা নিলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

করোনা- টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

সোমবার সকালেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (AIIMS) গিয়ে টিকা নেন তিনি৷ ওই সময় তাঁর গলায় অসম রাজ্যের আশীর্বাদের প্রতীক একটি বিশেষ ধরনের গামছা ছিলো৷ এদিন সকালে টুইট করে একথা নিজেই জানান মোদি। টুইটের সঙ্গে টিকা নেওয়ার ছবিও পোস্ট করেছেন তিনি। দেশীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা ‘কোভ্যাকসিন’ নেন প্রধানমন্ত্রী।
করোনা-টিকা নেওয়ার পরই একটি টুইট করেছেন প্রধানমন্ত্রী। ওই টুইটে ভারতকে করোনা মুক্ত করতে দেশবাসীকে একজোট হওয়ার ডাক দিয়েছেন৷ তিনি বলেছেন,, “কোভিড-১৯ -এর সঙ্গে গোটা দুনিয়ার লড়াইয়ে ভারতের বিজ্ঞানী এবং চিকিৎসকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।” পাশাপাশি সকলকে টিকা নেওয়ার জন্য আবেদন জানান তিনি। এদিন তাঁকে টিকা দিয়েছেন দু’জন নার্স। একজন ছিলেন পুদুচেরির বাসিন্দা সিস্টার পি নিভিদা এবং অপরজন কেরলের বাসিন্দা।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...