Saturday, April 11, 2026

যান্ত্রিক বিভ্রাট, আপাতত স্থগিত দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো

Date:

Share post:

যান্ত্রিক বিভ্রাটের জেরে  (due to technical fault )আপাতত স্থগিত দক্ষিণেশ্বর-নোয়াপাড়া (Dakhineswar-Noapara Metro Service) রুটের মেট্রো। যান্ত্রিক গোলযোগের জেরে সোমবার দুপুর থেকে এই রুটের মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। উদ্বোধনের মাত্র ১০ দিনের মাথায় এই বিভ্রাট দেখা দেওয়ায় স্বভাবতই প্রশ্ন উঠেছে  নানা মহল থেকে। হঠাৎ করে মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন  নোয়াপাড়া ও বরাহনগর, নতুন দুই স্টেশনের যাত্রীরা। যদিও মেট্রোয় যান্ত্রিক গোলযোগ নতুন ঘটনা নয়। মাঝেমধ্যেই যান্ত্রিক গোলযোগের  ঘটনা চলতেই থাকে। যার জেরে বিপর্যস্ত হয় মেট্রো পরিষেবা।

জানা গিয়েছে, এদিন দুপুর পৌনে একটা নাগাদ নোয়াপাড়ার কাছে সিগন্যালিং পয়েন্টে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এর পরই ওই রুটে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। মেরামতির কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, কাজ শেষ হলেই ফের দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটে মেট্রো চলবে। আপাতত দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ৪.১৪ কিলোমিটার বর্ধিত রেলপথ। দুই স্টেশনের মাঝে রয়েছে বরাহনগর স্টেশন। দক্ষিণেশ্বর থেকে সড়কপথে নিউ গড়িয়া স্টেশন পৌঁছতে যেখানে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগে যায়, সেখানে মেট্রোয় চেপে মাত্র  এক ঘণ্টা পাঁচ মিনিটে সেই দূরত্বে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। ভাড়াও থাকছে ২৫ টাকাই।  দিনে মোট ৭৯ জোড়া ট্রেন এই রুটে চলাচল করছে। এদিকে দক্ষিণেশ্বর থেকে দমদম রুটে  চলছে আরও তিন জোড়া মেট্রো। প্রথম ট্রেন দক্ষিণেশ্বর থেকে ছাড়ছে সকাল সাতটায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ন’টায়।

Advt

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলার পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...