Sunday, June 14, 2026

পুরীতে যাওয়ার প্ল্যান করছেন? জেনে নিন নয়া নির্দেশিকায় কী বলেছে ওড়িশা সরকার

Date:

Share post:

পুরীতে যাওয়ার প্ল্যান করছেন? করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ আছড়ে পড়ার আগেই সতর্ক ওড়িশা সরকার। মহামারির আবহে নবীন পট্টনায়কের সরকার নিজের রাজ্যকে করোনার দ্বিতীয় ঢেউয়ের হাত থেকে রক্ষা করতে ভিন রাজ্য থেকে আসা পর্যটকদের কোভিড পরীক্ষা করার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই তামিলনাড়ুর সরকার সে রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়িয়েছে। সে রাজ্যে ৩১ মার্চ অবধি লকডাউন থাকবে। এছাড়াও পুনেতে স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে সে রাজ্যের সরকার। তারইমধ্যে নতুন নির্দেশিকা জারি করল ওড়িশা সরকার।

আরও পড়ুন-শুধুই সরকারি নয়, কৃষিতে বেসরকারি ক্ষেত্রগুলির যোগদানের সময় এসেছে: মোদি

গাইডলাইনে বলা হয়েছে, ১২ রাজ্য থেকে ওড়িশায় প্রবেশের আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, দিল্লি, চন্ডিগড়, কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশা ঢোকার আগে করতে হবে করোনা পরীক্ষা। কোভিড রিপোর্ট নেগেটিভ হলে তবেই প্রবেশের অনুমতি মিলবে। বিমানে হোক বা ট্রেন, এই নতুন গাইডলাইন মেনে চলতে হবে। এছাড়াও ওড়িশায় প্রবেশ করার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে।

এখনই সতর্ক না হলে করোনার দ্বিতীয় ঢেউ আসন্ন। সেই কারণেই এই নির্দেশিকা জারি করেছে ওড়িশা সরকার। বেশ কিছু রাজ্য আগাম পদক্ষেপও করতে শুরু করেছে।

Advt

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...