Sunday, April 26, 2026

শুধুই সরকারি নয়, কৃষিতে বেসরকারি ক্ষেত্রগুলির যোগদানের সময় এসেছে: মোদি

Date:

Share post:

দেশের অর্থনীতিতে(Indian) কৃষিক্ষেত্রের যোগদান এবং তার উন্নতি সাধনের জন্য সরকারের উদ্যোগ ও কর্মকান্ড সোমবার বাজেট ওয়েবিনারে তুলে ধরলেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। একইসঙ্গে জানালেন নয়াকৃষি আইন(farm law) দেশের গ্রামীণ অর্থনৈতিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে। এর ফলে ১২ কোটি ক্ষুদ্র কৃষক উপকৃত হবে বলেও দাবী করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আগামী দিনে সরকারের লক্ষ্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানালেন, কৃষকদের সঠিক বাজার দিতে চায় সরকার। তাদের উৎপাদিত ফসল যাতে দ্রুত বাজার পর্যন্ত পৌঁছতে পারে বর্তমানে এটাই সরকারের লক্ষ্য।

এদিনে ওয়েবিনারে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রমবর্ধমান কৃষিক্ষেত্রের মাঝে একবিংশ শতাব্দীতে ভারতে ফসল উৎপাদনের পরবর্তী পর্যায়ে আধুনিকরণ প্রয়োজন বা খাদ্য প্রক্রিয়াকরণে বিপ্লব আনা দরকার। ব্লু এডিশনেরও ভীষণভাবে প্রয়োজন রয়েছে। দু-তিন দশক আগে যদি এই কাজটি করা হত তবে দেশের পক্ষে খুব ভাল হত।’ পাশাপাশি প্রধানমন্ত্রী আরো বলেন, আজ আমাদের কৃষির সমস্ত ক্ষেত্রফল সবজি, মৎস্য, ফল সবকিছুর প্রসেসিংয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। এর জন্য প্রয়োজন কৃষকদের নিজের গ্রামের নিকটবর্তী এলাকায় স্টোরেজের আধুনিক সুবিধা তৈরি করা। তিনি বলেন, দেশের কৃষি ক্ষেত্রে প্রসেসিং ফুড আন্তর্জাতিক বাজারে বিস্তার ঘটানোর কথা। গ্রামের পার্শ্ববর্তী অঞ্চলে ‘এগ্রো ইন্ডাস্ট্রিজ ক্লাস্টার’-এর সংখ্যা বাড়াতে হবে যাতে গ্রামের লোকজন নিজ এলাকায় রোজগারের সুবিধা পায়। বর্তমান সময়ে ‘অপারেশন গ্রিন যোজনা’র মাধ্যমে কৃষকদের রেলের মাধ্যমে তাদের ফল ও সবজি পরিবহনের ক্ষেত্রে ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:মমতাকে সমর্থন জানিয়ে বার্তা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের

পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, ‘এগ্রিকালচার সেক্টরে বেশিরভাগ যোগদান সাধারণত সরকারি ক্ষেত্রগুলির। তবে এখন সময় এসেছে এই ক্ষেত্রগুলিতে বেসরকারি ক্ষেত্রে যোগদান বাড়ানোর। কৃষকদের আরো বেশি করে বিকল্প চাষের সুযোগ তৈরি করে দিতে হবে যাতে গম ও চাল উৎপাদন করেই কৃষকরা থেমে না থাকেন।’

Related articles

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...