Monday, April 6, 2026

সারারাত বাইরে খোলা থাকে হাতি-ঘোড়া! কারণ শুনলে তাজ্জব হবেন

Date:

Share post:

জয়িতা মৌলিক :   সারারাত বাড়ির উঠোনে বারান্দায় রাখা থাকে হাতি-ঘোড়া। চোরেও নেয় না, পালিয়ে যায় না। এই বাংলার গ্রামে আছে এমন জায়গা। তবে হাতি-ঘোড়া আসল নয়; পুতুল। কিন্তু কখনও সেগুলো চুরি করা হয় না। কারণ শুনলে তাজ্জব হয়ে যাবেন।

টেরাকোটার গ্রাম পাঁচমুড়া,
বাঁকুড়া (Bankura) থেকে বাসে একঘণ্টার পথ। গ্রামের প্রতিটি বাড়িতে টেরাকোটার (Teracotta) পুতুল ও সামগ্রী তৈরি হয়। পাঁচমুড়ার ঘোড়া জগৎবিখ্যাত। প্রতিটি বাড়ির দাওয়ায় থরে থরে সাজানো মাটির ছোটবড় ঘোড়া। আছে হাতিও।

বাড়ি সাজানোর কাজে এই ঘোড়া অনেকে কিনলেও, মূলত সন্তানের শুভকামনায় মাটির ঘোড়া ও হাতি দেবতার কাছে মানত করার চল রয়েছে। বর্ষাকাল বাদ দিলে মাটির তৈরি হাতি-ঘোড়া বাড়ির উঠোনেই থাকে। রাতে তাদের বাড়ি ঢোকানো হয় না।

চুরি হয় না মূর্তিগুলি? স্থানীয় মৃৎশিল্পী ভূতনাথ কুম্ভকার বলেন, “এলাকার মানুষের বিশ্বাস হাতি-ঘোড়া হচ্ছে ঠাকুরের কাছে মানত করার জিনিস। এই পুতুল চুরি করলে ‘অভিশাপ’ লাগবে। তাই রাতে দাওয়ায় এগুলি পড়ে থাকলেও কেউ চুরি করার সাহস করে না”। যদিও অনান্য মাটির তৈরি জিনিস সন্ধের পরে ঘরে ঢুকিয়ে রাখা হয়। আর ভাটিতেও গাদাগাদি হয়ে পড়ে থাকে মাটি হাতি ঘোড়া। মানুষের বিশ্বাসী তাকে অন্যায় করতে আটকায়।

Advt

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...