Sunday, June 28, 2026

‘মোদি-দিদির সঙ্গে যোগাযোগ রাখছেন’ : কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিদ্দিকির

Date:

Share post:

জোটে জট অব্যাহত। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আব্বাসের দলকে নিয়ে যে অখুশি কংগ্রেস, তা আগেই প্রকাশ পেয়েছিল গতকালও বামেদের ব্রিগেডে বোঝা গেল। এরপর সোমবার বিস্ফোরক অভিযোগ করে আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui) বলেন, “কংগ্রেসের এক নেতা মোদি-দিদির সঙ্গে যোগ রাখছেন। ভোটের পর উঁচুপদ পেলে তৃণমূলকে সমর্থন করবেন তিনি।”

রবিবার বামেদের ব্রিগেড সমাবেশে কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আসন রফার লড়াই প্রকাশ্যে আসে। গতকালের মঞ্চ থেকেই সিদ্দিকির সমর্থকদের প্রতি বামেদের ভোট দেওয়ার নির্দেশ দিলেও অপর জোটসঙ্গী কংগ্রেস সম্পর্কে একরকম চুপই থাকেন আব্বাস। স্বাভাবিকভাবেই বিষয়টিকে ভালোভাবে নিতে পারেননি প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীররঞ্জন চৌধুরী বুঝিয়ে দিয়েছেন, আব্বাসের দলকে এখনও তিনি জোটের অংশীদার মানতে নারাজ। রবিবার থেকে এই নিয়ে চলছে চাপানউতোর। এসবের মাঝে গতকালের ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন সিদ্দিকি। সোমবারও আসন রফা নিয়ে কংগ্রেসকে পরিষ্কার বলেন, তিনি জানেন কংগ্রেসের ৫২টি আসন রয়েছে। কিন্তু তা নিয়ে কোনও আলোচনা করছেন না তাঁরা।

আরও পড়ুন-‘মোদিই প্রকৃত নেতা’, নির্বাচন পূর্বে জল্পনা বাড়িয়ে টুইট দীনেশ ত্রিবেদীর

পাশাপাশি এদিন এক কংগ্রেস নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকি। বলেন, “আমি জানতে পেরেছি কংগ্রেসের এক নেতা দিদি-মোদির সঙ্গে যোগাযোগ রাখছেন। ফল ঘোষণার পর অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন তিনি।”

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...