Friday, June 26, 2026

বিজেপিকে আটকাতে সর্বশক্তি দিয়ে তৃণমূলকে সমর্থন: মমতাকে বার্তা তেজস্বী-অখিলেশের

Date:

Share post:

বিজেপিকে আটকাতে সব রকম ভাবে তৃণমূল সরকারের পাশে থাকার বার্তা দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। একই বার্তা এসপি নেতা অখিলেশ যাদবেরও। সোমবার, বিকেল ৪টে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে নবান্নে পৌঁছন আরজেডি (RJD) নেতা তেজস্বী। নবান্ন সূত্রে খবর, তৃণমূল নেত্রীকে তিনি আশ্বাস দেন, বিজেপিকে আটকাতে রাজ্যের শাসকদলের পাশে তাঁরা থাকবেন। “আরজেডি সব শক্তি দিয়ে বিজেপির সঙ্গে লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তি জোগাবে”। বিহারে বিজেপির (Bjp) বিরুদ্ধে লড়াইয়ের জন্য তেজস্বী যাদবকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশা প্রকাশ করেন, আরজেডি অদূর ভবিষ্যতে বিহারে সরকার গঠন করবে। মমতা বলেন যে, বিহারের বিজেপি সরকার বেশি দিন স্থায়ী হবে না।

একই দিনে গোবলয়ের আরেক নেতা সমর্থন জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেদিন নবান্নে এসে সরাসরি মমতার সঙ্গে দেখা করলেন তেজস্বী, সেদিনই চিঠি দিয়ে সমর্থন জানালেন সমাজবাদী পার্টির (Sp) নেতা আখিলেশ যাদব (Akhilesh Yadav)। সোমবার, অখিলেশ এই বিষয়ে চিঠি পাঠান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। চিঠিতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছেন অখিলেশ। পাশাপাশি, নির্বাচন কমিশনের বিষয় নিয়েও আখিলেশ চিঠিতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর। তৃণমূলের হয়ে প্রচারে এপ্রিলে বাংলায় আসতে পারেন সমাজবাদী পার্টির নেতা।

আরও পড়ুন:‘মোদি-দিদির সঙ্গে যোগাযোগ রাখছেন’ : কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিদ্দিকির

অখিলেশ এবং তেজস্বী দুজনের সঙ্গেই বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক। দুই জায়গাতেই ভোটের আগে তিনি আরজেডি এবং সপার পাশে। কলকাতায় থাকা সত্ত্বেও রবিবারের ব্রিগেডে যাননি তেজস্বী। আর তারপরের দিনই তিনি নবান্নে দেখা করলেন তৃণমূল নেত্রীর সঙ্গে। সমর্থন জানিয়েছেন অখিলেশও। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে এঁরা তৃণমূলকে সমর্থন করবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...