Wednesday, May 13, 2026

মাঝ সমুদ্রে মরণবাঁচন লড়াই, ১৪ ঘন্টা আবর্জনা আঁকড়ে জীবনযুদ্ধে জয়

Date:

Share post:

ইঞ্জিন ঘরে খুব গরম লাগছিল। তাই মাঝ সাগরে চলা জাহাজের ইঞ্জিনিয়র সেখান থেকে বাইরে বেড়িয়ে যান। তারপরই কোনও রকম ভাবে পড়ে যান মাঝ সাগরে। কিন্তু অবাককাণ্ড! ইঞ্জিনিয়রের পড়ে যাওয়ার কথা জাহাজের কেউ জানতেই পারেননি। এদিকে ১৪ ঘণ্টা সাগরের নোংরা আঁকড়ে ভেসে থাকলেন ব্যক্তি। পরে জাহাজের বাকি মানুষজন তাঁকে খুঁজে না পেয়ে বুঝতে পারেন, তিনি জলে পড়ে গিয়েছেন। ঘটনাটি ঘটেছে, নিউজিল্যান্ডের তওরাঙ্গা পোর্ট ও পিটকেইনের মাঝে প্রশান্ত মহাসাগরে।

স্থানীয় রিপোর্ট থেকে জানা যায়, ভিদম পেরেভারতিলভ নামের ওই ব্যক্তি একটি মালবাহী জাহাজ থেকে সম্প্রতি পড়ে যান। গায়ে ছিল না কোনও লাইফ জ্যাকেট। তবে সাঁতার জানতেন তিনি। নিজেকে বাঁচাতে জলে পড়া মাত্রই সাঁতার কাটতে শুরু করেন। তিনি জানান, এর পর দূরে একটি কালো বিন্দু দেখতে পান। যা তাঁর থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল। সেই বিন্দুর দিকেই এগোতে থাকেন। সেখানে সাঁতরে গিয়ে দেখেন ওই কালো বিন্দু সাগরের আবর্জনা মাত্র। সেটি ছিল একটি মাছ ধরার কোনও বস্তু। কিন্তু তাকে ধরেই ভেসে থাকা চাহড়া আর কোনও উপায় ছিল না। শেষ চেষ্টায় বেঁচে ফেরেন ৫২ বছর বয়সী ওই ব্যক্তি।

প্রায় ১৪ ঘণ্টা পর ভিদম একটি জাহাজ দেখতে পান। চিৎকার করতে শুরু করেন। এবং সেই জাহাজটি তাঁকে উদ্ধার করে। উদ্ধার করার সময় দেখা যায়, ওই মাছ ধরার বস্তুটি কোনও দড়ি বা শিকলের সঙ্গে বাঁধা ছিল না। তাও ভিদম তার উপর ভরসা করেই বেঁচে যান। তবে, ১৪ ঘণ্টা জলে থাকায় তিনি যথেষ্ট দুর্বল ও অসুস্থ হয়ে পড়েন।

তাঁর ছেলে জানান, মারাত নামের এক ব্যক্তি তাঁকে খুঁজে পান ও তাঁর ছেলেকে মেসেজে বিষয়টি জানান। মারাতের কথায়, তিনি ভেবেছিলেন ওই ইঞ্জিনিয়র হয়ত মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তাঁকে যখন উদ্ধার করা হয়, তখন খুবই দুর্বল লাগছিল। অন্যদিকে, জাহাজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়, তাঁরা জানতেনই না ওই ইঞ্জিনিয়র পড়ে গিয়েছেন। পরে প্রায় ৬ ঘণ্টার পর একজন লক্ষ্য় করেন ভিদম নেই। তার পর তাঁরা ক্যাপটেনকে জানান এবং ক্যাপটেন জাহাজ ঘুরিয়ে তাঁকে উদ্ধার করতে যান। এর পর প্রায় ৪০০ মাইল পেরিয়ে তাঁকে উদ্ধার করতে যায় জাহাজটি। জানিয়ে দেওয়া হয় আশেপাশের জাহাজকেও। ফ্রান্সের নৌবাহিনীও ভিদমকে খুঁজতে সহায়তা করে।

Advt

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...