Monday, April 6, 2026

ধাক্কা রাজ্যের, আনিসুর রহমানের মামলা প্রত্যাহারের নির্দেশ খারিজ করল হাইকোর্ট

Date:

Share post:

তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। সেই সময় তৃণমূল কর্মী কোরবান শাহ খুনের মামলায় নাম জড়ায় ‘দলবদলু’ আনিসুর রহমানের (anisur rahman)। যেতে হয় জেলে। এরপর বিজেপি ছেড়ে ফের তৃণমূলমুখী হতেই মুকুল রায়ের ঘনিষ্ঠ পূর্ব মেদিনীপুরের নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে করা খুনের মামলা প্রত্যাহার করতে উদ্যোগী হয় রাজ্য সরকার। তমলুক আদালতে রাজ্যের সেই নির্দেশ গৃহীত হয়েছিল। কিন্তু ফের সেই নির্দেশ খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে (Calcutta high court)। এই ঘটনায় ধাক্কা খেল রাজ্য প্রশাসনের উদ্যোগ। রাজ্যের নির্দেশ খারিজ করে হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, এই কলকাতা হাইকোর্টেই একাধিকবার আনিসুর রহমানের জামিনের আবেদনের বিরোধিতা করেছে রাজ্য সরকার। তাহলে এখন হঠাৎ কী হল যে তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে চাইছে তারা?

প্রসঙ্গত, তৃণমূল কর্মী কোরবান শাহের খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন মুকুল ঘনিষ্ঠ আনিসুর। রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে মামলা তুলতে উদ্যোগী হতেই কোরবান শাহের পরিবারের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার রাজ্যের নির্দেশ খারিজ করার রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। সেইসঙ্গে ফের আনিসুরকে গ্রেফতার করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের এই রায় ভোটের মুখে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

গত ২৬ ফেব্রুয়ারি রাজ্য সরকার আনিসুরের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত তমলুক আদালতে পেশ করলে মামলা প্রত্যাহারে সম্মতি দেন বিচারক। এরপর তমলুক হাসপাতালে ভর্তি আনিসুরকে মুক্তি দেয় জেল কর্তৃপক্ষ। আনিসুরকে মালা পরিয়ে নিয়ে রওনা দেন তাঁর অনুগামীরা। এদিকে ততক্ষণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কোরবান শাহের পরিজনরা। তাঁদের দাবি, আনিসুর মুক্তি পেলে কোরবান শাহ হত্যার কোনও বিচার হবে না। উলটে তাঁদের জীবনের ঝুঁকি বাড়বে। সওয়াল জবাব শুনে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, কলকাতা হাইকোর্টেই একাধিকবার আনিসুর রহমানের জামিনের আবেদনের বিরোধিতা করেছে রাজ্য সরকার। এখন হঠাৎ কী হল যে তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে চাইছে তারা? হাইকোর্টের রায়ে রাজ্য সরকারের নির্দেশ ও নিম্ন আদালতের রায় বাতিল বলে ঘোষণা করেন বিচারপতি। স্থগিতাদেশ দেন এই মামলার শুনানিতে। সেইসঙ্গে বলেন, আনিসুরকে জেল থেকে মুক্তি দেওয়া হয়ে থাকলে তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

আরও পড়ুন- ‘কেষ্টর ঢাক’, ‘খেলা হবে’ : ভোটের আগে ‘রাজনৈতিক’ মিষ্টিতে ছয়লাপ বাংলা

Advt

 

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...