Sunday, June 28, 2026

মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য ফের লড়ব, অকপটে বললেন ট্রাম্প

Date:

Share post:

‘প্রাক্তন’ প্রেসিডেন্টদের তালিকায় চলে গিয়েছেন। অথচ এখনও ২০২০ প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির দাবিতে অনড় ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট পদের স্বপ্ন তিনি যে এখনও দেখছেন, তা ফের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়ার ছ’সপ্তাহ পরে, রবিবার ফ্লরিডার ওরল্যান্ডোয় রিপাবলিকানদের এক সমাবেশে স্বমহিমায় দেখা গেল ডোনাল্ড ট্রাম্পকে। সাফ বুঝিয়ে দিলেন,  ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়তে পারেন তিনি।

ফ্লোরিডার অরল্যান্ডোয় কনজার্ভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে বক্তব্য দেন ট্রাম্প। জনসভায় দেড় ঘণ্টার বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘‘আপনাদের সকলের সহযোগিতায় আমরা ২০২২-এ সেনেট এবং হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসে ফের সংখ্যাগরিষ্ঠ হব।’’  রসিকতার ঢঙে হাসতে হাসতে বলেন, ‘‘পরের বার আমাদের প্রার্থী কাকে করা যায় বলুন তো? আমি তো ভেবেই পাচ্ছি না!’’

এদিনের সমাবেশে ফের এ বারের নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘‘দেশের ভোট-প্রক্রিয়ার আমূল পরিবর্তন প্রয়োজন।’’ সমাবেশে আসা দলীয় সদস্যদের মধ্যে এক জনসমীক্ষা করে দেখা গেছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যদি ট্রাম্প প্রার্থী হন, তাঁকে ভোট দেবেন ৫৫ শতাংশ রিপাবলিকান। ২১ শতাংশের সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্লরিডার গভর্নর রন ডিস্যান্টিস।

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...