Saturday, March 21, 2026

গঙ্গাসাগরের বেলাভূমিতে শিল্পীর স্পর্শে ফুটে উঠলো “বাংলা নিজের মেয়েকে চায়”

Date:

Share post:

মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমর্থনে এবং তৃণমূল (TMC) সরকারের আমলে জনমুখী প্রকল্পগুলো (Public Project) তুলে ধরে গঙ্গাসাগরের (Ganga sagar) বালি (Sand) শিল্পে তৈরি “বাংলা নিজের মেয়েকে চায়” (Bangla Nijer Mayke Chai)।

প্রায় ১০ ঘন্টা শিল্পী দেবতোষ দাস বালি দিয়ে সাগর ব্লকের গঙ্গাসাগরের বেলাভূমিতে তাঁর শিল্পী মনের স্পর্শে তুলে ধরলেন তৃণমূলের নির্বাচনী স্লোগান, ”বাংলা তার মেয়েকে চায়”। পাশাপাশি এক গুচ্ছ প্রকল্প তুলে ধরলেন তিনি তাঁর শিল্পের জাদুকাঠিতে।

গঙ্গাসাগর ব্রাহ্মণ সমাজ কমিটির উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনমুখী সব প্রকল্প যেমন, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, সবুজসাথী, কন্যাশ্রী, কৃষকবন্ধু, পুরোহিত ভাতা, ইমাম ভাতার আইকনগুলিকে বালি দিয়ে ফুটিয়ে তোলা হয়। এই গোটা ঘটনার সাক্ষী ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক বঙ্কিম হাজরা (Bankim Hazra)।

এ বিষয়ে শিল্পী দেবতোষ দাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুণরায় যাতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন, সে বিষয়ে এই কর্মসূচি নেওয়া হয়। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রচার করা হবে। এ বিষয়ে সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা বলেন, এটা সর্বধর্মের সমন্বয়ের বাংলা। এই শিল্প কারুকার্যের মধ্য দিয়ে শিল্পী এই বেলাভূমিতে আসা মানুষের কাছে বাংলার মুখ্যমন্ত্রীর কাজকর্ম তুলে ধরেছেন।

Advt

 

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...