Tuesday, June 23, 2026

মাঝ আকাশেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ইন্ডিগো-যাত্রী

Date:

Share post:

শারজা থেকে লখনউ যাওয়ার কথা। কিন্তু মাঝ আকাশেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক বয়স্ক যাত্রী। মঙ্গলবার ভোরে ওই যাত্রীর অসুস্থতার খবর পেয়ে বিমানকে জরুরি অবতরণ করানো হয় করাচিতে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বিমানেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁর দেহ নিয়ে করাচি থেকে ভারতের উদ্দেশে রওনা দেয় ইন্ডিগো-র বিমানটি।

পুলিশি তরফে জানান হয়েছে, ইন্ডিগো-র ওই যাত্রীর নাম হাবিবুর রেহমান (৬৭)। শারজা থেকে উত্তরপ্রদেশের লখনউ যাওয়ার জন্য ইন্ডিগো-র ৬ই১৪১২ উড়ানে উঠেছিলেন তিনি। ভোর ৪টে নাগাদ বিমানটি করাচির আকাশে থাকাকালীন তিনি অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি অবতরণের জন্য ওই বিমানের চালক যোগাযোগ করেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে। ভোর সাড়ে ৫টা নাগাদ তা অবতরণ করে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে।

Advt

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...