Tuesday, June 23, 2026

শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত যুবক গুলি করল নির্যাতিতার বাবাকে

Date:

Share post:

ফের খবরের শীর্ষে উত্তরপ্রদেশের হাথরস। এক তরুণীর শ্লীলতাহানিতে অভিযুক্ত যুবক গুলি করে মারল নির্যাতিতার বাবাকে! মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।

২০১৮ সালে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে অভিযুক্ত যুবক গৌরব শর্মার বিরুদ্ধে। তরুণীর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতারও করে গৌরবকে। কিন্তু মাসখানেক পরে জামিন পেয়ে যায় সে। সেই থেকেই দুই পরিবারের মধ্যে চলছে বচসা। যা চরম আকার ধারণ করে সোমবার। গতকাল বিকেলে নির্যাতিতা তরুণীর গ্রামের মন্দিরে পুজো দিতে যান গৌরব শর্মার স্ত্রী ও কাকিমা। সেই একই সময় মন্দিরে যান নির্যাতিতা ও তাঁর বোনও। শুরু হয় ঝামেলা। পরে ঘটনাস্থলে আসেন তরুণীর বাবা ও গৌরব। সেখানে গৌরব এক যাননি বলে জানা গিয়েছে। তার সঙ্গে আরও কয়েকজন ছিল বলে স্থানীয় সূত্রে খবর। ক্রমেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তারপরই আচমকা গৌরব গুলি চালায়। গুরুতর আহত হন তরুণীর বাবা। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, গৌরবের পরিবারের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন-নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, পুরনো শত্রুতা থেকেই মন্ত্রীকে হত্যার চেষ্টা

সেখানকার এক সংবাদিকের তোলা ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে নির্যাতিতা তরুণী স্থানীয় থানায় ন্যায়বিচার চাইতে গিয়েছেন। তাঁকে কাঁদতে কাঁদতে পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায়। তরুণী বলছেন, “প্রথমে আমার শ্লীলতাহানি। আর এবার আমার বাবাকে গুলি করে খুন। ও আমাদের গ্রামে এসেছিল ছ-সাতজনকে নিয়ে। আমার বাবার কারও সঙ্গেই শত্রুতা ছিল না।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...