Saturday, June 27, 2026

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, পুরনো শত্রুতা থেকেই মন্ত্রীকে হত্যার চেষ্টা

Date:

Share post:

মুর্শিদাবাদের নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের সিআইডি-র হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। কয়েকদিন আগেই সইদুল শেখকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারী আধিকারিকদের দাবি, জেরার সময় ধৃত সইদুল জানিয়েছে পুরনো শত্রুতার জেরেই মন্ত্রী জাকির হোসেনকে হত্যার চেষ্টা করেছিল।

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমেছেন সিআিইডি আধিকারিকরা। ২৬ ফেব্রুয়ারি এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছিল সিআইডি। গত শুক্রবার আবু সামাদ ও সইদুল শেখ নামে আরও ২ জনকে গ্রেফতার করে। সুতির বাসিন্দা সইদুলকে জেরা করেই চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি সিআইডির। সিআইডি সূত্রে খবর, ধৃত সইদুল প্রথম থেকেই বোমা তৈরিতে পারদর্শী। দীর্ঘদিন ধরেই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। মন্ত্রী জাকির হোসেন একাধিকবার তার বিরুদ্ধে মামলা করেছে। সেই কারণে সইদুল সুতির বাসিন্দা হওয়া সত্ত্বেও অধিকাংশ সময়ই ভিন রাজ্যে কাটাত। সেই কারণেই মন্ত্রীর ওপর রাগ ক্ষোভ জমতে জমতে তৈরি হয়েছিল আক্রোশ। এরপরই হোসেনকে খুনের ছক কষে সে। তৈরি করে বোমা। নির্দিষ্ট সময়ে তা ব্যাগে ভরে পৌঁছে দেয় নিমতিতা স্টেশনে।

আরও পড়ুন-এবারের বিধানসভা ভোটে একা লড়ার সিদ্ধান্ত এসইউসিআই-এর, ১৯৩টি আসনে প্রার্থী

মন্ত্রীকে হত্যার জন্য বোমা তৈরি থেকে শুরু করে ব্যাগ স্টেশনে পৌঁছে দেওয়া পর্যন্ত কে বা কারা সাহায্য করেছিল সইদুলকে? এই প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি। উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি রাতে কলকাতা আসার জন্য ট্রেন ধরতে নিমতিতা স্টেশনে গিয়েছিলেন মন্ত্রী জাকির হোসেন। সেখানে বিস্ফোরণে গুরুতর জখম হন শ্রমমন্ত্রী-সহ কমপক্ষে ২৩ জন।

Advt

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...