Wednesday, June 24, 2026

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার জেরে কোপ স্বাস্থ্যসাথী-চোখের আলোতে

Date:

Share post:

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে ২৬ ফেব্রুয়ারি। আর তারপরেই সরকারি প্রকল্পের কাজে বাধা। কোথাও স্বাস্থ্যসাথী ক্যাম্পে কোপ, তো কোথাও চোখের আলো প্রকল্প বন্ধ করে দিল নির্বাচন কমিশন (Election Commission)। খাস কলকাতার গড়ফায় নির্বাচন কমিশনের নির্দেশে বন্ধ স্বাস্থ্যসাথী ক্যাম্প (Health Camp)। ক্যাম্প বন্ধের খবর আগাম না থাকায় ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।

স্বাস্থ্যসাথীর কার্ড আচমকা বন্ধ করে দেওয়া নির্বাচন কমিশনের এক্তিয়ারের বাইরে বলে অভিযোগ তৃণমূলের (Tmc)। এটা স্বাস্থ্যসাথী নয়, ভোট সাথী বলে পালটা কটাক্ষ করেছে বিজেপি (Bjp)। এই নিয়ে চাঞ্চল্য গড়ফা এলাকায়।

আরও পড়ুন-খবরের জের : স্বাস্থ্যসাথী কার্ড পেল ক্যান্সার আক্রান্ত শিশুর পরিবার

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার বহু আগেই এই প্রকল্প ঘিরে সারা রাজ্যে সাড়া পড়ে গিয়েছে। কিন্তু শুক্রবার নির্বাচন কমিশন আট দফায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরে প্রকল্পের ক্যাম্পই বন্ধ করে দিল নির্বাচন কমিশন। গড়ফার ১০৪ নম্বর ওয়ার্ডের দীনেন্দ্রনাথ মেমোরিয়াল গার্লস হাইস্কুলে স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলার কর্মসূচি হঠাৎ বন্ধ করে দিল কমিশন।

একইসঙ্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা দেওয়ার যে প্রকল্প রাজ্য সরকার নিয়েছিল, সেই ‘চোখের আলো’ প্রকল্প বন্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Advt

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...