Tuesday, June 23, 2026

মোহনবাগানে পালন করা হল পিকে,চূনীর স্মরণসভা, চূনী গোস্বামীর নামে মোহনবাগান গেট, জিমের নাম দেওয়া হচ্ছে পিকে বন্দ্যোপাধ্যায়ের নামে

Date:

Share post:

বুধবার মোহনবাগান ক্লাব (Mohnbagan club)তাঁবুতে পালন করা হল প্রয়াত পিকে বন্দোপাধ‍্যায়, চূনী গোস্বামীর স্মরণসভা। ‘এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন’… এই মন্ত্রেই বাগান তাঁবুতে একত্রিত হয়েছিলেন মহম্মদ হাবিব( md habib), মহম্মদ আকবর( md akbar), মনোরঞ্জন ভট্টাচার্য, গৌতম সরকার, সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য, বাইচুং ভুটিয়া, প্রসুন বন্দোপাধ‍্যায়ের মতন একঝাঁক প্রাক্তন ফুটবলাররা। চূনী গোস্বামী, পিকে বন্দোপাধ‍্যায়ের স্মরণসভায় এসে একদিকে যেমন আবেগে ভাসছেন তাঁরা, তেমনই এতদিন বাঁদে সবাই এক জায়গায় হয়ে পুরোনো স্মৃতিচারণে ব‍্যাস্ত।

এদিন পিকে বন্দোপাধ‍্যায় এবং চূনী গোস্বামীর স্মরণসভায় একে একে প্রাক্তনীরা এসে মাল‍্য দান করেন। মাল‍্যদান করেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার। স্মরণসভায় এসে প্রয়াত দুই কিংবদন্তির স্মৃতিচারণে ভাসলেন সুভাষ ভৌমিক, প্রসুন বন্দোপাধ‍্যায়রা। এদিকে দীর্ঘদিন বাঁদে মোহনবাগান ক্লাবে এসে আবেগে ভাসলেন বাইচুং ভুটিয়া।

এদিন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে প্রয়াত দুই কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে জানানো হয় যে, মোহনবাগান গেটের নাম দেওয়া হবে প্রয়াত চূনী গোস্বামীর নামে, এবং জিমের নাম দেওয়া হবে প্রয়াত পিকে বন্দোপাধ‍্যায়ের নামে। ক্লাবের পক্ষ থেকে এই সম্মান আপ্লুত পিকে,চূনীর পরিবারেরা।

আরও পড়ুন:চতুর্থ টেস্ট জিতে সিরিজে সমতা আনতে মরিয়া জো রুট

Advt

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...