Saturday, June 20, 2026

প্রাইমারি টেট মামলায় ডিভিশন বেঞ্চে পাল্টা মামলা দায়ের রাজ্যের

Date:

Share post:

গত ২২ ফেব্রুয়ারি  ১৬,৫০০ প্রাইমারি শিক্ষকের (Primary TET) শূন্যপদে নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নেতৃত্বাধীন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে  এ বার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল রাজ্য সরকার (WB Govt)।  প্রাথমিক শিক্ষক নিয়োগ  মামলায় স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্টের  সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে  ডিভিশন বেঞ্চে পাল্টা মামলা দায়ের করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

 

বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যর নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে আপিল মামলাটি। সিঙ্গল বেঞ্চ স্থগিতাদেশ দেওয়ার সময় রাজ্যের বক্তব্য ঠিকমতো শোনা হয়নি বলে দাবি করা হয়েছে আপিলে। তবে শুধু প্রাথমিক শিক্ষা পর্ষদ নয়, যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছিলেন তাঁরাও আজ সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। আগামিকাল এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

গত ১১ ডিসেম্বর  ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে দিনই  তিনি জানিয়েছিলেন,  যত দ্রুত সম্ভব প্যানেল তৈরি করা হবে। সেই অনুযায়ী ২৩ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি হয় । গত ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। এরপরই রেকর্ড কম সময়ের মধ্যে গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত হয় মেধাতালিকা। কাউন্সেলিং প্রক্রিয়াও শুরু হয়। কিন্তু এরই মধ্যে নিয়োগ  নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠে।

 

Advt

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...