Tuesday, April 7, 2026

ত্রিপুরায় আক্রান্ত বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী

Date:

Share post:

ত্রিপুরায় দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আক্রান্ত হলেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে । নিজের বিধানসভা ক্ষেত্র ঋষ্যমুখে দলীয় কর্মসূচিতে গিয়ে তিনি আক্রান্ত হন। যদিও তার এই আক্রান্ত হওয়ার ঘটনাটি অস্বীকার করেছে বিজেপি। শহীদ স্মরণ অনুষ্ঠানে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে দুপুর ১ টা নাগাদ তিনি আক্রান্ত হন। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন একদল বাইক বাহিনী সেখানে উপস্থিত হয়। যথেচ্ছভাবে মারধর করে এবং গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। স্বাভাবিকভাবেই অভিযোগের তীর শাসক দল বিজেপির দিকে।
সিপিএমের রাজ্য কমিটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০১৮ সালে এই দিনটিতেই বিজেপি রাজ্যে ক্ষমতা দখলের পর ফ্যাসিস্টসুলভ অত্যাচার শুরু করেছিল। এই অত্যাচার ত্রিপুরার নিত্যসঙ্গী। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরীর উপর আক্রমণের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক বলেও উল্লেখ করা হয়েছে। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর তরফে এই ঘটনার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর এবং সাধারণ মানুষকে প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...