Saturday, June 27, 2026

ভয়াবহ যোগীরাজ্য: প্রেমের শাস্তি দিতে নাবালিকা মেয়ের মুন্ডু কাটল বাবা

Date:

Share post:

খুন, ধর্ষণ হোক বা নারী নির্যাতন, নৃশংসতায় বারবার সংবাদ শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে যোগী রাজ্য উত্তর প্রদেশকে। সেই ধারা বজায় রেখে ফের একবার বীভৎস হত্যাকাণ্ডের ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এলো উত্তর প্রদেশের নাম। ১৭ বছর বয়সী নাবালিকা মেয়ের সঙ্গে এক যুবকের সম্পর্ক মানতে না পেরে নিজের মেয়েকেই নিশংস ভাবে খুন(Murder) করল বাবা। শুধু তাই নয়, মেয়ের মুন্ডু ধারালো অস্ত্র দিয়ে কেটে তা হাতে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল অভিযুক্ত বাবাকে। নৃশংস এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন:আর বিলম্ব নয়: আগামিকালই প্রার্থী তালিকা ঘোষণা করছে বামফ্রন্টও

পুলিশ(Police) সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হারদৌ জেলার একটি গ্রামে। বুধবার বিকেলে ওই নির্মম কাণ্ড ঘটায় অভিযুক্ত বাবা সর্বেশ কুমার। ধারালো অস্ত্র দিয়ে নিজের মেয়েকে খুন করার পর মেয়ের মাথা কেটে প্রকাশ্য রাস্তায় পুলিশ স্টেশনের দিকে হাঁটতে থাকে সে। শুধু তার আগেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশের কাছে অভিযোগ অস্বীকার করেছে, নিজের মেয়েকে খুন করেছে সে। এবং মৃতদেহ এখনো ঘরের মধ্যে পড়ে রয়েছে বলে জানান অভিযুক্ত। কিন্তু কেন এই হত্যা কান্ড? এ প্রসঙ্গে অভিযুক্ত বাবার দাবি, দীর্ঘদিন ধরে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তার ১৭ বছর বয়সী নাবালিকা মেয়ের। যার ফলে রাগের বশে এই কাণ্ড করেছে সর্বেশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...