Saturday, March 14, 2026

ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে বড়সড় আইইডি বিস্ফোরণ, শহিদ ৩ পুলিশকর্মী

Date:

Share post:

আইইডি বিস্ফোরণের(IED Blust) জেরে ঝাড়খণ্ড রাজ্যে শহিদ হলেন ৩ পুলিশকর্মী(Police)। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ বড়োসড়ো নাশকতামূলক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের(Jharkhand) পশ্চিম সিংভূম এলাকার। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণের জেরে আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যাপক বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। অনুমান করা হচ্ছে এই ঘটনা মাওবাদীদের(Naxal) দ্বারা সংঘটিত।

জানা গিয়েছে, মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাতে বৃহস্পতিবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমের জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ ও সিআরপিএফ। তখনই ঘটে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। ঘটনাস্থলে শহিদ হন ২ জওয়ান। পাশাপাশি গুরুতর আহত হন আরও ২ জন। পরে আহতদের মধ্যে একজন শহিদ হন। বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এক সিআরপিএফ জওয়ান। গোটা এলাকা ঘিরে ফেলে মাওবাদীদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তল্লাশি অভিযান।

আরও পড়ুন:‘হাত-পা ভেঙে আমিই চিকিৎসা করাব’, প্রচারে নেমে হুমকির সুর সুশান্তর গলায়

উল্লেখ্য, গত মাসে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে তিনটি আলাদা আলাদা ঘটনায় ২জওয়ান শহিদ হয়েছিলেন। তারও আগে একাধিকবার ঝাড়খন্ড ও ছত্রিশগড়ে মাওবাদী অধ্যুষিত এলাকায় বারবার নকশালদের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটেছে জওয়ানদের। মাওবাদী হানায় বহুবার রক্তাক্ত হয়েছে এই এলাকা।

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...