Tuesday, June 23, 2026

নন্দীগ্রামে কোনও পক্ষ নেব না: ছেলের হয়ে সওয়াল করেও মত শিশিরের

Date:

Share post:

নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। নিজেই সেকথা জানিয়েছেন তিনি। ১১ মার্চ নন্দীগ্রাম (Nandigram) আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা তাঁর। সূত্রের খবর, ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষও সেই ইঙ্গিত দিয়েছেন। এই পরিস্থিতিতে কাকে সমর্থন করবেন শিশির অধিকারী (Sisir Adhikari)? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনীতির অলিন্দ্যে। তবে, সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করেছেন শিশির। তিনি জানান, তিনি এখনও জেলা তৃণমূলের (Tmc) বর্ষীয়ান নেতা হিসেবে আছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে যদি শুভেন্দু অধিকারী প্রার্থী হন তাহলে তিনি কারোর পক্ষই নেবেন না। যদিও দলের বিরুদ্ধে উপেক্ষার অভিযোগ করেন শিশির অধিকারী। তাঁর অভিযোগ, “প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেলেও, আমাকে কিছু জানানো হয়নি।”

শিশির অধিকারীর অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘সবাই বুঝতে পারছেন ওঁর হৃদয় কোথায়, আর শরীর কোথায়। তিনি যে দু’পা বাড়িয়েই রয়েছেন, সেটা তাঁর বক্তব্যেই প্রমাণিত।’

শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পরেই অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে শাসকদলের। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সরেছেন শিশির অধিকারী। আমন্ত্রণ পেলেও দলের কোনও কর্মসূচিতেই দেখা যায় না তাঁকে। নিজের অবস্থান স্পষ্ট করেলও, নন্দীগ্রামে তৃণমূলের প্রচার সভা থেকে যদি ছেলেকে আক্রমণ করা হয়, তা হলে ছেড়ে কথা বলবেন না তিনি। সব মিলিয়ে নন্দীগ্রামের ভোটে সবার নজর অধিকারী পরিবারের ভূমিকার দিকে।

আরও পড়ুন:ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে বড়সড় আইইডি বিস্ফোরণ, শহিদ ৩ পুলিশকর্মী

Advt

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...