Tuesday, June 23, 2026

শুক্রবারের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে কাউন্সিলরদের মতামতকে গুরুত্ব দিচ্ছে তৃণমূল

Date:

Share post:

চলতি মাসেই শুরু হয়ে যাচ্ছে বঙ্গ ভোট । ২৭ মার্চ প্রথম দফার নির্বাচন। নির্বাচনের তিন সপ্তাহ আগেও তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে এখনও পর্যন্ত অধিকাংশ বিধায়কই জানেন না তিনি এবারের ভোটে আদৌ টিকিট পাবেন কি না । প্রতিটি এলাকার বিধায়করা কে কেমন কাজ করেছেন তা সম্পর্ক যথেষ্টই অবগত থাকেন সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর-ব্লক সভাপতিরা । মূলত সেই কারণেই প্রার্থীতালিকা চূড়ান্ত করার আগে তাঁদের চোখে বিধায়কদের মার্কশিট দেখে নিতে তৎপর তৃণমূল নেতৃত্ব ।


প্রার্থী তালিকা ঘোষণার আগে আজ বৃহস্পতিবার তৃণমূল ভবনে কলকাতার সমস্ত কাউন্সিলর, কো-অর্ডিনেটর, বিধায়ক এবং সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিল ঘাসফুল নেতৃত্ব । দুপুর ১২ টা থেকে শুরু হয় বৈঠক । ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, সাধন পাণ্ডে, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, অতীন ঘোষ, রত্না চট্টোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব ।
মূলত নির্বাচনের রণকৌশল ঠিক করতেই আজকের বৈঠক বলে তৃণমূল সূত্রে খবর ।
সাধন পান্ডে বলেন, প্রত্যেককে চোখ কান খোলা রেখে নির্বাচনী ময়দানে কাজ করতে বলা হয়েছে ।
ভোটের আগে আর বেশি দিন বাকি নেই । বাকি এই ক’টা দিন কোন পথে লড়াই হবে হবে সেই বিষয়েও আলোচনা হয় আজকের বৈঠকে। অতীন ঘোষ বলেছেন, কাউন্সিলরদের পুর নির্বাচনের মতো মনপ্রাণ দিয়ে প্রার্থীর হয়ে এলাকায় নির্বাচনী কাজ করতে বলা হয়েছে ।
আগামীকালই বিধানসভা ভোটের প্রার্থী ঘোষণা করতে চলেছে তৃণমূল । তার আগে আজকের এই বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য-রাজনীতির পর্যবেক্ষকরা ।
বিধায়কদের কার কেমন এলাকাভিত্তিক পারফরম্যান্স সেই বিষয়টির উপরেও জোর দিতে চাইছে নেতৃত্ব । আর সেই কারণেই কাউন্সিলর-কোঅর্ডিনেটর-সাংসদদের সঙ্গে বিধায়কদের একই ঘরে বসিয়ে আলোচনা করলেন অভিষেক-পার্থ-ফিরহাদরা । বিধায়করা নিজেদের এলাকায় কে কেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে নম্বর দেন কাউন্সিলরা । কাউন্সিলরদের দেওয়া নম্বররের উপর ভিত্তি করেই তৈরি হবে বিধায়কদের মার্কশিট । আসলে বঙ্গে গেরুয়া হাওয়া আটকাতে উঠেপড়ে লেগেছে ঘাসফুল শিবির ।

Advt

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...