Friday, April 3, 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ তুলে দিল হাইকোর্ট, স্বস্তিতে রাজ্য

Date:

Share post:

প্রাথমিক (TET Primary) শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ তুলে দিল আদালত। স্বস্তিতে কয়েক হাজার চাকরি প্রার্থী। স্বস্তিতে রাজ্য সরকার। বৃহস্পতিবারই এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যার ফলে আপাতত প্রাইমারি টেটের নিয়োগে আর কোনও বাধা রইল না। তবে আগামী দু’সপ্তাহের মধ্যে পর্ষদকে যথাযথ মেধা তালিকা প্রকাশ করতে হবে। এ দিন সৌমেন সেন ও সৌগত ভট্টাচার্যকে নিয়ে গঠিত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন।

 

গত ১১ ডিসেম্বর ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই ২৩ ডিসেম্বরে জারি হয় বিজ্ঞপ্তি। গত ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলে নিয়োগের ইন্টারভিউ । এমনকী নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে যায়। কিন্তু এরইমধ্যে নিয়োগ তালিকায় গরমিল ও অস্বচ্ছতার অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীদের একাংশ। আদালতে মামলা করেন তাঁরা

 

এরপরই গত ২২ ফেব্রুয়ারি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ এই নিয়োগে স্থগিতাদেশের কথা জানায়। কিন্তু সে স্থগিতাদেশ এদিন তুলে দিল আদালত। এর ফলে চাকরিপ্রার্থীরা যেমন স্বস্তিতে ।তেমনই এ দিনের নির্দেশ তৃণমূল সরকারের স্বস্তি বাড়াল। এদিনের রায়ের পরে ১৫,২৮৪ জনের নিয়োগে এই মুহূর্তে আর কোনও বাধা নেই। তবে নিয়োগ বৈধ কী না সেটা আদালতে মামলার নিষ্পত্তির ওপর নির্ভর করবে।

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...