Saturday, March 14, 2026

প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হলেও একাধিক রহস্য রসিকার জৈনের মৃত্যু ঘিরে

Date:

Share post:

আত্মহত্যাই  করেছেন কলকাতার নামী শিল্পপতি পরিবারের গৃহবধূ রসিকা আগরওয়াল জৈন (Rashika Jain Death Case)। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর এমনটাই মনে করছে পুলিশ (Kolkata Police)। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও তেমনটাই অনুমান করছে পুলিশ। কিন্তু তবু রয়ে যাচ্ছে একধিক রহস্য। তাই ইতিমধ্যেই শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৪৯৮ ও ৩৯৬A ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার দিন আলিপুরের ওই অভিজাত পরিবারে ঠিক কী কী ঘটেছিল, তা জানতে বাড়ির প্রতিটি সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার দিন অর্থাৎ গত ১৬ ফেব্রুয়ারির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তাতে দেখা গিয়েছে, তিন তলার ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন রসিকা জৈন। কেউ যে তাঁকে ঠেলে ফেলে দেয়নি, সেটি সিসিটিভি ফুটেজে স্পষ্ট। তবে রসিকার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁদের মেয়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন স্বামী কুশল।

Advt

কুশল আগরওয়াল মাদকাসক্ত ছিলেন । অতিরিক্ত মদ্যপান করতেন। এমনকী কুশলের এক ঘনিষ্ঠ বান্ধবী ছিল বলেও খোঁজ মিলেছে। মাদকাসক্ত হয়ে প্রায় দিন রসিকাকে মারধর করতেন কুশল, এমনটাই অভিযোগ রসিকার বাপের বাড়ির । বিয়ের আট মাস পরই বাবার বাড়ি ফিরে আসতে চেয়েছিলেন রসিকা। কিন্তূ পারিবারিক সম্মানের কথা ভেবে দুই পরিবারের মধ্যে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়।

 

পাশাপাশি ভ্যালেন্টাইনস ডের দিন পার্টিতে কি কি হয়েছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ। কুশলের দিদির সঙ্গে রসিকার একটি ভিডিও চ্যাট পেয়েছে পুলিশ। সেই সূত্র ধরে কুশলের দিদিকে জেরা করত চায় পুলিশ।

in

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...