Thursday, June 25, 2026

কোপা ডেল রে-র ফাইনালে বার্সেলোনা

Date:

Share post:

কোপা ডেল রে-র( copa del rey) ফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা( Barcelona )। বুধবার রাতে তারা ৩-০ গোলে হারাল সেভিয়াকে । বার্সেলোনার হয়ে গোল গুলি করেন দেম্বেলে, পিকে ও ব্রেথওয়েট।

প্রথম পর্বের ম‍্যাচে ২ গোলে পিছিয়ে ছিল বার্সা। এদিন কোপা ডেল রে-র ফাইনালে পৌঁছাতে গেলে ৩-০ গোলে জিততে হত বার্সেলোনাকে। বুধবারের ম‍্যাচে সেটিই করে দেখাল বার্সা। নির্ধারিত ৯০ মিনিটে বার্সা ২-০ গোলে এগিয়ে থাকায় খেলা গড়ায় এক্সট্রা টাইমে। এরপরই জয় সূচক গোলটি পেয়ে যায় বার্সা।

ম‍্যাচে এদিন ১২ মিনিটের মাথায় গোল করে বার্সাকে এগিয়ে দেন দেম্বেলে। এরপর ম‍্যাচে একাধিক আক্রমণ চালালেও প্রথমার্ধে গোলের দরজা খুলতে পারেননি মেসি, আলবারা। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় বার্সেলোনা। ম‍্যাচের ইনজুরি টাইমে গোল করে বার্সার হয়ে ২-০ গোল করেন পিকে। দুই লেগ মিলে ম‍্যাচ ড্র হওয়ায় ম‍্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। এরপর ম‍্যাচের এক্সট্রা টাইমে গোল করে বার্সাকে কোপা ডেল রে-র ফাইনালে নিয়ে যান ব্রেথওয়েট।

আরও পড়ুন:ছয় বলে ছয় ছক্কা পোর্লাডের

Advt

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...