Wednesday, June 24, 2026

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী সুভদ্রার

Date:

Share post:

বিজেপি ছেড়ে তৃণমূলে (Tmc) যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়ের (Subhadra Mukharjee)। টালিগঞ্জ (Tollyganj) স্টুডিওপাড়ার যখন মেরুকরণের রাজনীতি শুরু হয়েছিল, সেই সময় বিজেপিতে যোগ দেন সুভদ্রা। আর্টিস্ট ফোরামের নির্বাচনের সময় তাঁকে যথেষ্ট সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল। কিন্তু তারপর থেকে গেরুয়া শিবিরে তাঁকে সেভাবে নজরে পড়েনি। বৃহস্পতিবার তৃণমূলভবনে শাসকদলে যোগদান করেন সুভদ্রা। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের নেত্রী শশী পাঁজার (Shashi Panja) হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন টলিউডের ছোট ও বড়পর্দার এই পরিচিত মুখ। তাঁর মতে, “মনুষ্যত্ব থাকলে কেউ বিজেপি (Bjp) করতে পারবে না”। দলীয় নীতি এবং কর্মপদ্ধতি বিরুদ্ধে সরব হন তিনি।

সুভদ্রা বলেন, বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে বাংলা ভাষার কোনও অস্তিত্ব থাকবে না। তিনি কটাক্ষ করে বলেন, বাংলা নিয়ন্ত্রণ করবে করা হবে বাইরে থেকে। আর এর বিরোধিতা করতে তিনি তৃণমূলে যোগ দিলেন বলে জানিয়েছেন সুভদ্রা। তবে তাঁর মতে, এই সিদ্ধান্তটা নতুন নয়। গতবছর মেয়ের জন্মদিনের দিনে তিনি বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন। করোনা পরিস্থিতিতে তিনি সমাজ সেবামূলক কাজে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী। নির্বাচনের আগে তৃণমূলের হাত শক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) পাশে দাঁড়াতেই তিনি ফের সক্রিয় রাজনীতির আঙিনায়- সাংবাদিক বৈঠকে জানান সুভদ্রা মুখোপাধ্যায়।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...