Friday, June 26, 2026

তৃণমূলের অভিযোগে মান্যতা, পেট্রোল পাম্প থেকে মোদির ছবি সরানোর নির্দেশ কমিশনের

Date:

Share post:

তৃণমূলের অভিযোগকে মান্যতা দিলো নির্বাচন কমিশন ৷

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেও কেন্দ্রীয় সরকারি প্রকল্পের বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি প্রকাশ করা হচ্ছে৷ কোভিড ভ্যাকসিনের শংসাপত্রতে যেমন প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হচ্ছে, তেমনই সমস্ত পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে মোদির ছবি৷ এই কাজ আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) লঙ্ঘন করছে৷

এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস (TMC)। অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থা নিলো নির্বাচন কমিশন৷ কমিশনের নির্দেশ, সমস্ত পেট্রল পাম্প থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে দিতে হবে ৭২ ঘণ্টার মধ্যে৷ সংবাদসংস্থা সূত্রে খবর, নির্বাচন কমিশনের বলেছে, পেট্রোল পাম্পগুলিতে বিভিন্ন প্রকল্পের বিজ্ঞাপনে মোদির ছবি ব্যবহার করায় লঙ্ঘিত হয়েছে আদর্শ আচরণ বিধি ৷ সেই কারণেই ৭২ ঘণ্টার মধ্যে এ ধরনের সমস্ত পোস্টার, হোর্ডিং খুলে ফেলতে হবে।

তবে কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটে মোদির ছবি নিয়েও তৃণমূল যে অভিযোগ জানিয়েছে, তা নিয়ে কমিশন এখনও কিছু জানায়নি৷

বুধবার তৃণমূলের এক প্রতিনিধিদল নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করে। অভিযোগ করা হয়, আচরণবিধি চালু হওয়ার পরেও প্রধানমন্ত্রীর প্রচার করা হচ্ছে সরকারি টাকায়। অভিযোগে বলা হয়, বিজেপির (BJP) স্টার প্রচারক প্রধানমন্ত্রী। তাঁর ছবি ব্যবহার করা হলে তা ভোটারদের প্রভাব করতে পারে৷ বিজেপি যদিও দাবি করেছিলো, পেট্রোল পাম্প যেহেতু সরকারি জমিতে নয়, ব্যক্তিগত কারো জমিতে হয়, তাই এ ধরনের ছবি আচরণবিধি ভঙ্গ করেনা৷ এই যুক্তি খারিজ করে কমিশন৷

আরও পড়ুন-শীতলকুচিতে তৃণমূলের সভায় বোমাবাজি, প্রতিবাদে থানা অবরোধ

Advt

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...