Wednesday, June 24, 2026

সেমিফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে গোয়া

Date:

Share post:

শুক্রবার আইএসএলে( isl) প্রথম সেমিফাইনালে খেলতে নামছে মুম্বই সিটি এফসি( mumbai city fc)। প্রতিপক্ষ এফসি গোয়া( fc goa)। চলতি আইএসএলে লিগ পর্বে চ‍্যাম্পিয়ন হয়েছে মুম্বই সিটি এফসি। এবার তাদের লক্ষ‍্য আইএসএল চ‍্যাম্পিয়ন হওয়া।

এদিন গোয়ার বিরুদ্ধে নামার আগে মুম্বই সিটি এফসির ফুটবলার সার্জিয়ো লোবো বলেন,” এই ম্যাচটা আমার কাছে বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। খেলা ৯০ মিনিটের। কিন্তু আমার ছেলেরা ১৮০ মিনিট খেলার জন্য তৈরি।’’ তিনি আরও বলেন, ‘‘দলের সকলেই এই ম্যাচটা খেলার জন্য উত্তেজিত হয়ে রয়েছে। ওদের বলেছি, ফুটবল উপভোগ করো।”

এদিকে নির্বাসনমুক্ত হয় দলে ফিরছেন হুগো বুমোস। তাই শুক্রবার গোয়র বিরুদ্ধে নামার আগে শক্তিশালী হয়ে উঠছে মুম্বই সিটি এফসি।

দু’দলের কাছেই এখনও পর্যন্ত আইএসএল ট্রফি অধরা। গোয়া দু’বার ফাইনালে উঠেও খালি হাতে ফিরেছে তারা। মুম্বইয়ের দৌড় সেমিফাইনালেই থেমে গিয়েছিল দু’বার। এই মরসুমে দু’দলই মরিয়া খেতাব জিততে। সপ্তম আইএসএলে প্রথম লেগের সাক্ষাতে মুম্বই ১-০ হারিয়েছিল গোয়াকে। দ্বিতীয় লেগের ফল হয়েছিল ৩-৩। এখন দেখার সেমিফাইনালে কে কাকে টেক্কা দেয়।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...