Friday, April 3, 2026

বিশ্বের সেরা ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে উঠে এল আইআইটি খড়গপুর

Date:

Share post:

বাঙালীদের জন্য সুখবর! খড়গপুর আইআইটি-র (IIT Kharagpur) মুকুটে নতুন পালক। বিশ্বের সেরা ১০০ কলেজের তালিকায় উঠে এল আইআইটি(IIT) খড়গপুর। চলতি বছরে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিশ্বের সেরা কলেজগুলির একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় প্রথম পঞ্চাশেই রয়েছে আইআইটি খড়গপুর। তালিকায় বাকি দুটি আইআইটি হল আইআইটি মাদ্রাজ (৩০) ও আইআইটি বম্বে (৪১)।

শুধু IIT খড়গপুর নয়, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সেরা কলেজের তালিকায় নাম রয়েছে ভারতের আরও ১২টি কলেজের নাম। যার মধ্যে ৩টিই অবশ্য ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রতিবছর দেশের মোট ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে হাডাহাড্ডি লড়াই চলে। এইবছর তার মধ্যে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান এই সেরার তালিকায় জায়গা করে নিয়েছে। এই তালিকায় প্রথম ৫০ এর মধ্যেই রয়েছে আইআইটি খড়গপুর। ২০২১ সালে IIT খড়গপুর ৪৪ নম্বর স্থান অর্জন করেছে। গতবার তাদের স্থান ছিল ৪৬ নম্বরে।

খনিজ ও খনিজ প্রকৌশল, পরিবেশ বিজ্ঞান, অর্থনীতি ও একনোমেট্রিক্স এবং পরিসংখ্যান ও অপারেশনাল গবেষণা সহ শাখাগুলিতে আইআইটি খড়গপুর দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়াও, প্রকৌশল ও প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান ও তথ্য সিস্টেম, নাগরিক ও কাঠামোগত, বৈদ্যুতিক ও বৈদ্যুতিন, যান্ত্রিক, বৈমানিক ও উৎপাদন, আর্থ ও সামুদ্রিক বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান এবং অ্যাকাউন্টিং এবং ফিনান্স সহ শাখাগুলিতে ভারতের শীর্ষ পাঁচটির মধ্যে এই প্রতিষ্ঠানটি স্থান পেয়েছে।

Advt

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...