Wednesday, April 1, 2026

আমেরিকায় ভারতীয়দের আধিপত্য বাড়ছে, মন্তব্য বাইডেনের

Date:

Share post:

আমেরিকায় ভারতীয়দের আধিপত্য ক্রমশ বাড়ছে। এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু তাই নয়, তিনি বলেন, তাঁর সরকারে গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূতদের প্রাধান্য পেতে দেখা গিয়েছে।

‘নাসা’র তৈরি রোবট যান ‘পারসিভের‌্যান্স’ সম্প্রতি সফলভাবে মঙ্গলের মাটি ছুঁয়েছে। শুধু তাই নয়, সেখানে পৌঁছে লালগ্রহের বিভিন্ন প্রান্তের ছবিও পাঠাতে শুরু করেছে পার্সি। আর এই ‘পারসিভের‍্যান্স’-এর নেপথ্যেও রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী স্বাতী মোহন। রোবট যানের গতিবিধি, দিক নির্দেশ, সবের নিয়ন্ত্রণই এখন তাঁরই হাতে। এদিন ‘পারসিভের‌্যান্স’ নিয়ে ‘নাসা’র বিজ্ঞানীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথন চলাকালীন অনেককিছুই জানতে চান বাইডেন। এরপর তিনি বলেন, ‘‘দেশে এখন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের আধিপত্য বাড়ছে, যেমন— আপনি (স্বাতী), আমার ভাইস, আমার বক্তৃতা-লেখক।’’

‘হোয়াইট হাউস’ জয়ের পর কমপক্ষে ৫৫ জন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসিয়ে নিজের বাহিনী তৈরি করেন বাইডেন।  বাইডেনের প্রশাসনে জাতীয় নিরাপত্তা পরিষদ, মানবাধিকার বিভাগ-সহ বহু গুরুত্বপূর্ণ পদেই ভারতীয় বংশোদ্ভূত মহিলারা রয়েছেন। এমনকি আমেরিকার ভাইস প্রসিডেন্ট, কমলা হ্যারিসও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান।

Advt

Related articles

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের...

ভার্স ইনোভেশনের পরিচালন পরিষদে এবার ডেলয়েটের প্রাক্তন চেয়ারম্যান পি.আর.রমেশ

এআই-চালিত স্থানীয় ভাষা প্রযুক্তি প্ল্যাটফর্ম, ডেইলিহান্ট, জোশ, ম্যাগজটার ও নেক্সভার্স.এআই-এর মূল সংস্থা ভার্স ইনোভেশন(VerSe Innovation) নিজেদের কর্পোরেট গভর্ন্যান্সকে...

ঋণখেলাপির অভিযোগে সোহমের বিরুদ্ধে মামলা দায়ের আদালতে!

সিনেমার জন্য টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল অভিনেতা সোহম...

৮ এপ্রিল মনোনয়নপত্র জমা, মিছিল করে সার্ভে বিল্ডিং যাবেন দলনেত্রী: সূচি প্রকাশ তৃণমূলের

নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সূত্রে (Trinamool Congress) জানানো হয়েছে, আগামী...